লগইন
আলমডাঙ্গার সন্তান বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সভাপতি নির্বাচিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ জুলাই, ২০২৩ | ০৬:০০ বিকাল ১৬৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা
আলমডাঙ্গার সন্তান বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সভাপতি নির্বাচিত

রহমান মুকুল: বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন আলমডাঙ্গার সন্তান অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক।


বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরে এ নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ড. আশরাফুল হক এ নির্বাচনের ফলাফল প্রকাশ করেন।


এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি বিনা'র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম ও ফাস্ট ক্যাপিটাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গার উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল ইসলাম। এছাড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন বিসিএসআইআর ল্যাবরেটরিজ, রাজশাহীর পরিচালক ড. সেলিম খান। কোষাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম, উপাচার্য (চলতি দায়িত্ব), বাংলাদেশ বিশ্ববিদ্যালয়-ঢাকা, যুগ্ম-সম্পাদক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বেতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফারুক হোসেন।

এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবীর, অধ্যাপক ড. অলোক কুমার পাল, উপ-উপাচার্য, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ড. এজেএম সিরাজুল করিম, অধ্যাপক (অব.), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, মো. শহিদুল ইসলাম, সাবেক পরিচালক, বিসিএসআইআর ও অধ্যাপক ড. এম কামরুজ্জামান, উপাচার্য, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ সময় বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতি (২০২১-২২) এর গঠনতন্ত্র মোতাবেক ৯টি সেকশনের সভাপতিও নির্বাচিত হয়।

নির্বাচিত সভাপতিরা হলেন ড. মো. সোহেলা আক্তার, পরিচালক, টিসিআরসি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর, ড. ফারজানা আক্তার, অধ্যাপক, বোটানী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ড. জীবন পোদ্দার, অধ্যাপক, পদার্থবিদ্যা বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেকশন ৪, ড. মো. খবির উদ্দিন, অধ্যাপক, পরিবেশবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ড. কুয়াশা মাহমুদ, পরিচালক (গবেষণা), বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউট, অধ্যাপক, ড. হারুন-উর-রশীদ, চেয়ারম্যান, কিডনি ফাউন্ডেশন, মিরপুর, প্রকৌশলী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ডিন, ফ্যাকাল্টি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, ড. পার্থ সারথী বিশ্বাস, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও ড. মো. রুহুল আমিন, অধ্যাপক, কীটতত্ত্ব বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।
আলমডাঙ্গার ডামোশ গ্রামের প্রয়াত দানেজ মিয়ার দ্বিতীয় পুত্র অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম।

এদিকে, অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলামের এ বিরল কৃতিত্ব অর্জনের সংবাদ শুনে আলমডাঙ্গার অনেককেই উচ্ছ্বসিত প্রশংসা করতে দেখা গেছে। কারণ, এটি বাংলাদেশের বিজ্ঞানীদের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম।


উল্লেখ্য, ইতোপূর্বে খ্যাতনামা শিক্ষাবিদ ড. এম এ ওয়াজেদ মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড আবুল কালাম আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ফজলুল হালিম চৌধুরী, সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নানসহ আরও অনেক স্বনামধন্য বিজ্ঞানী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সুস্থতা ও পেশাগত সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম এলাকাবাসীর নিকট দু"আ চেয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

১ ঘন্টা আগে
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

১ ঘন্টা আগে
ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

২ ঘন্টা আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

৪ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৭ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।