লগইন
আলমডাঙ্গার পারকুলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কলেজছাত্র
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ অক্টোবর, ২০২৫ | ০৬:০০ বিকাল ২৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার পারকুলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কলেজছাত্র

আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামে শোভন আলী (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ৩ অক্টোবর রাতে নিজ ঘরে এ ঘটনা ঘটে। ইতোপূর্বেও সে দুই বার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়।


নিহত শোভন মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলাম আজুর ছেলে।


এলাকা সূত্রে জানা যায়, শোভনের দীর্ঘদিন ধরে নিজ গ্রামে প্রেমের সাথে সম্পর্ক ছিল। সম্প্রতি সে পরিবারের কাছে প্রেমিকার সঙ্গে বিয়ে দেওয়ার কথা জানায়। কিন্তু পরিবার এতে রাজি হয়নি। তার প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যায়।

এতে মানসিকভাবে ভেঙে পড়ে শোভন। ৩ অক্টোবর রাতে ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে। ইতোপূর্বে দুইবার আত্মহত্যা চেষ্টা করে শোভন। ৪ অক্টোবর সকালে শোভনের মা তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে দরজা ভাঙেন। এ সময় শোভনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।


খবর পেয়ে আলমডাঙ্গা থানাস্থ পাইকপাড়া ক্যাম্প পুলিশের এসআই ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কারণে হতাশা থেকে শোভন আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় সুরতাহাল রিপোর্ট শেষে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।


এলাকাবাসী জানায়, শোভন ভদ্র-সভ্য ছেলে ছিল। পড়াশোনায়ও ভালো ছিল সে। প্রেমিকার সঙ্গে বিয়ে না হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে তাদের ধারণা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

২ ঘন্টা আগে
সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

৩ ঘন্টা আগে
সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

৬ ঘন্টা আগে
বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

৭ ঘন্টা আগে
সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

৭ ঘন্টা আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার:  জিসানের ৬ মাসের কারাদন্ড

আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৮ ঘন্টা আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

৮ ঘন্টা আগে
ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।