সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার কৃতি সন্তান ডাক্তার রওনক তুহিনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
আলমডাঙ্গার কৃতি সন্তান প্রয়াত ডাক্তার রওনক তুহিনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই বাদ আছর আলমডাঙ্গা গার্মেন্টস পট্টির আলহাজ¦ খবির উদ্দিন আহমেদ কমপ্লেক্সে ২য় তলায় আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলহাজ¦ খবির উদ্দিন আহমেদ কমপ্লেক্সের জেনারেল ম্যানেজার মরহুমের বন্ধু তাহাজ আলীর সভাপতিত্বে ও সঞ্চালনায় ডাক্তার রওনক তুহিনের কর্মজীবন নিয়ে বক্তব্য রাখেন মরহুমের বন্ধু শেখ সাইফুল ইসলাম, মাহফুজুল হক তুষার, সরোয়ার উদ্দীন, সামাজিক ব্যক্তিত্ব খন্দকার উজ্জ্বল।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, তৌহিদুল ইসলাম, আব্দুল হামিদ, মরহুমের সহোদর আলাউল হক, শাহিন আলম প্রমুখ।
আলোচনাসভায় বক্তারা বলেন, প্রয়াত ডাক্তার রওনক তুহিন শুধু আলমডাঙ্গার কীর্তি সন্তানই ছিলেন না, ছিলেন অত্যন্ত মানবিক। চিকিৎসার বিষয়ে তার নিকট সহযোগিতা চেয়ে পাননি এমন কেউ নেই। শুধু চিকিৎসা বিদ্যায় তিনি পারদর্শী ছিলেন তা নয়, সাহিত্য, উচ্চাঙ্গ সঙ্গীত বাউলতত্বেও তার অসাধারণ দখল ছিল। ইতিহাস বিষয়েও তার উৎসাহ ছিল ঈর্ষনীয়। তার অকাল মৃত্যতে আলমডাঙ্গাবাসি একজন মানবিক গুণাবলি সমৃদ্ধ কীর্তি সন্তান হারিয়েছে।
পরিশেষে, দোয়া মাহফিল পরিচালনা করেন আলমডাঙ্গা দারুস সালাম মসজিদের সাবেক পেশ ঈমাম মাওলানা খালিদ সাইফুল্লাহ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
৩ ঘন্টা আগে
রাসেল মিয়া
৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
৪ ঘন্টা আগে