সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার আসমানখালী বাজারে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা
আসমানখালী/হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের উদ্যোগে আসমানখালী বাজারে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে র্যালী ও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১০ টার দিকে, সভায় সভাপতিত্ব করেন গাংনী ইউপি সচিব হেলালুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু।
এ সময়ে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুন্সি মজিবুল হক, ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টোকন, ইউপি সদস্য আতিয়ার রহমান, সিদ্দিকুর রহমান নান্নু, সেলিম রেজা সেন্টু, মজিবুল হক, নজরুল ইসলাম, কলিম উদ্দিন, সেলিম উদ্দিন, মাসুম আলী, দিদারুল ইসলাম, নাজমিন নাহার নেহিমা, নাসিমা খাতুন, আশানুর বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মারুফ হোসেন
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
৩ ঘন্টা আগে
রাসেল মিয়া
৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
৪ ঘন্টা আগে