লগইন
আলমডাঙ্গায় ৫০ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ৫০ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

আলমডাঙ্গায় ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি(গ্রীষ্মকালীন) ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩“র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সমাপনী দিনে ফুটলবল খেলা অনুষ্ঠিত হয়। এর আগে সাঁতার, কাবাডি, ভলিবল, দাবাসহ বেশ কিছু খেলায় উপজেলার সকল মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

ফুটবল খেলা বালক ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৩-০ গোলে ঘোলদাড়ি বাজার মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে জয় লাভ করে। ফুটবল খেলা বালিকা আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩-০ গোলে হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে জয়লাভ করে। বিকালে সকল প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। এসময় তিনি বলেন- প্রতি খেলায় জয়-পরাজয় থাকবেই। সবাইকে এটা মেনে নিয়ে খেলার মাঠে নামতে হবে। এই মাঠের ভাল খেলোয়াড়রা এক সময় জাতীয় দলে জায়গা করে নিবে। বর্তমান সরকার এ বিষয়ে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। খেলার মাধ্যমে মাদককে ধ্বংস করতে হবে। ছেলেরা নিয়মিত মাঠে খেলা খেলতে গেলে মাদকসহ নানা অপরাধ থেকে দুরে থাকবে।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড.সালমুন আহমেদ ডন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ইমরুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী খন্দকার জিহাদ-ই-জুলফিকার টুটুল । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক।

আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের মধ্যে মনিরুজ্জামান, নুরুল ইসলাম দিপু, ফজলুল হক শামীম, আব্দুল হান্নান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুল লতিফ, ফরিদুল ইসলাম, মশিউর রহমান, মশিউর রহমান, ক্রীড়া শিক্ষকদের মধ্যে মুসফিকুর রহমান, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, মহসিন কামাল, আবু সামা, মিজানুর রহমান, রফিকুল ইসলাম, আবুল হাসেম প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

১ ঘন্টা আগে
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

১ ঘন্টা আগে
ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

২ ঘন্টা আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

৪ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৭ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।