লগইন
আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধা মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোকন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধা মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোকন

“মাদক ছাড়ি, খেলা ধরি” এই স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গা নুর মোহাম্মদ স্মৃতি সংঘ স্পোটিং ক্লাবের আয়োজনে মুক্তিযোদ্ধা মিনি ফুটবল টুর্ণামেন্ট ২০২৩“র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৬ দলের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২২ সেপ্টেম্বর শুক্রবার নওদাবন্ডবিল গোবিন্দপুর জোহা মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা এশিয়া একাদশ ৩-০ গোলে জেসিবি বেগুয়ারখাল একাদশকে হারিয়ে জয়লাভ করে।

মুক্তিযোদ্ধা মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ সামসুল আবেদীন খোকন। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতিক প্রত্যাশি। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধুলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। সোনার বাংলা গড়তে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট হতে চলেছে। দেশ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ চিরতরে নির্মূল করে মানুষকে সুখে শান্তিতে রাখতে হবে, এজন্য সবাই এগিয়ে আসতে হবে। এছাড়াও দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। মাদক ও মোবাইল যুব সমাজকে গ্রাস করেছে। মাদক ও মোবাইল থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে নিয়ে আনতে হবে। সে জন্য নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে।

আলমডাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হোসেন বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান মাসুদ, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি প্রফেসর সেলিম উদ্দিন, চুয়াডাঙ্গা জজ কোর্টে অ্যাডভোকেট ফিরোজ হোসেন, আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির যুগ্মসাধারন সম্পাদক হাবিবুর রহমান রুবেল, প্রবীন ব্যক্তি আলহাজ¦ মীর শামসুল সরোয়ার, আওয়ামীলীগ খাইরুল বাশার বাবুল, সাবেক পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম, হারদী ইউপি সদস্য শেখ শাহানুর টিপু, বর্ণমালা এগ্রোফার্মের সত্তাধিকারী তারিফ হাসান।

বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ স্মৃতি সংঘ স্পোটিং ক্লাবের সাব্বিরুজ্জামানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শেখ রুবেল, লাল, মেসার্স নুর মোহাম্মদ ট্রেডার্সের ম্যানেজার আক্তার হোসেন, এশিয়া একাদশের রায়হান, নুর মোহাম্মদ স্মৃতি স্পোটিং ক্লাবের আশিক, রিদান, শিশির, ফাহিম, সাইফুল, আব্দুল্লাহ, লিংকন, সাকিব, প্রমুখ। উদ্বোধনী টুর্নামেন্ট পরিচালনা করে সোহাগ, মোমিন ও ননি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

১ ঘন্টা আগে
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

১ ঘন্টা আগে
ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

২ ঘন্টা আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

৪ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৭ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।