লগইন
আজ মেহেরপুরের জন্মদিন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০০ রাত ১৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
আজ মেহেরপুরের জন্মদিন

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর জেলার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মেহেরপুরের জন্মদিন উপলক্ষে কেক কাটেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি। ১৯৮৪ সালের ২৪ ফেব্রুয়ারি মেহেরপুর পূর্ণাঙ্গ জেলার মর্যাদা লাভ করেন। ২০০০ সালের ২৪ ফেব্রুয়ারি মেহেরপুর সদর উপজেলা বিভক্ত হয়ে মুজিবনগর উপজেলার সৃষ্টি হয়। বর্তমানে মেহেরপুর জেলায় তিনটি উপজেলা রয়েছে।

মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী। আয়তনে ৭১৬.০৮ বর্গ কিলোমিটার। ০২টি পৌরসভা (১টি ‌‍'ক' শ্রেণীর, ১টি 'খ' শ্রেণীর), ১৮টি ইউনিয়ন, ১৯৯টি মৌজা, ২৫৯টি গ্রাম নিয়ে গঠিত হয় মেহেরপুর জেলা। নদ-নদীর সংখ্যা ০৪টি, আয়তন ১১৪৪৫.২০ হেক্টর। নদীর নাম- ভৈরব, কাজলা, ছেউটিয়া, মাথাভাঙ্গা ইত্যাদি। বিল ও প্রধান প্লাবনভূমির সংখ্যা ১১৪০টি, আয়তন ৩০৭৬২.০০ হেক্টর। বনভূমি ৩৮৮৬০.৭৩ একর। আয়তন ৮৭৪.৫০ একর। সাদামাটি মহল ১টি, আয়তন ২৪.৩৩ একর ইত্যাদি।

মেহেরপুর নামকরণ সম্পর্কে এ পর্যন্ত দুটি অনুমানসিদ্ধ তথ্য আমরা জানা গেছে, একটি হচ্ছে ইসলাম প্রচারক দরবেশ মেহের আলী নামীয় জনৈক ব্যক্তির নামের সাথে সামঞ্জস্য রেখে ষোড়শ শতকের অথবা তার কিছুকাল পরে মেহেরপুর নামকরণের সৃষ্টি হয়েছে। দ্বিতীয় দিকটি এখানে উল্লেখ্য, পূর্ববঙ্গ রেলওয়ের বাংলায় ভ্রমণ গ্রন্থে বিখ্যাত বচনকার মিহির ও তাঁর নিজের পুত্রবধু খনা (খনার বচন বিখ্যাত) ভৈরব নদীর তীরস্থ এ অঞ্চলে বাস করতেন। তার নামানুসারে প্রথমে মিহিরপুর এবং পরবর্তীতে অপভ্রংশে মেহেরপুর নামকরণ হয়েছে বলে অনুমান করা হয়েছে। মোটজমি ৬০,১৮৩ হেক্টর, নীট ফসলী জমি ৬০,০২৪ হেক্টর। এক ফসলী জমি ৩,১৫৩হেক্টর, দুই ফসলী জমি ৩০,৯১৩ হেক্টর, তিন ফসলী জমি ২৫,৮৩৮ হেক্টর, তিনের অধিক ৩২০ হেক্টর। মোট ফসলী জমি ১,৪৩,১৭২ হেক্টর, ফসলের নিবিড়তা ২৩৮.৫২%।

কৃষি ব্লকের সংখ্যা ৫৬টি, কৃষি বিষয়ক পরামর্শ কেন্দ্র ৫৬টি, সয়েলমিনিল্যাব ১৪টি, বিএডিসি বীজ ডিলার ২৩ জন কমবেশি, বিসিআইসি সার ডিলার ৩০ জন, কোল্ড ষ্টোর ০৩টি। নাসারী সংখ্যা সরকারী ০২ টি । আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান। বক্তব্য রাখেন সাবেক এমপি মকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফয়সাল (হেডকোয়ার্টার), জেলা পরিষদের চেয়ারম্যান। আলহাজ্ব গোলাম রসুল, সাবেক প্রশাসক এ্যাড মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, গাংনী পৌর মেয়র আহমদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড, ইয়ারুল ইসলাম ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য প্রমুখ। এসময় সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,সহ রাজনৈতিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৩৯ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৪০ মিনিট আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

২ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

২ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

২ ঘন্টা আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

৩ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।