ভাষা শহীদদের স্মরণে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ভাষা শহীদদের স্মরণে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল
আলমডাঙ্গায় মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পৌর জামায়াতের কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, একুশ মানে আত্মত্যাগের শিক্ষা, অন্যায়ের বির”দ্ধে প্রতিবাদের সাহস। ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতীয় চেতনার ভিত্তি রচনা করেছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন দিয়েছেন, জাতি তাদের প্রতি চিরকৃতজ্ঞ।
তিনি আরও বলেন, ভাষা আন্দোলনের চেতনা কেবল একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের শিক্ষা, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তায় বাংলা ভাষার সঠিক চর্চা ও প্রয়োগ নিশ্চিত করতে হবে। নতুন প্রজন্মকে ভাষা শহীদদের ইতিহাস জানাতে হবে এবং নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, যুব বিভাগের সম্পাদক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা জামায়াতের আইন ও আদালত বিয়ষক সম্পাদক দার”স সালাম, পৌর জামায়াতের আমীর মাহের আলী, উপজেলা জামায়াতের যুববিভাগের সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা আইবিডব্লিউএফ“র সভাপতি বেলাল হোসাইন। উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী, পৌর জামায়েতের সেক্রেটারি মুসলিম উদ্দিন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাহিদ সাহিনসহ দায়িত্বশীলগণ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার
১ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা
১ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
২ ঘন্টা আগে