সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
নোট-গাইড প্রকাশকদের কড়া হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর | 'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'
অসাধু নোট ও গাইড বই প্রকাশকদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বাজারে তড়িঘড়ি করে লাখ লাখ কপি গাইড বই না ছাপানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা এবার নিশ্চিত ধরা পড়বেন।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয়টি কেবল শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বা সনদ বিতরণের জন্য তৈরি হয়নি। সবার জন্য শিক্ষার দুয়ার উন্মোচন করা এবং তাদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই এই প্রতিষ্ঠানের আসল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, নানা সামাজিক বা ব্যক্তিগত কারণে অনেকেরই শিক্ষাজীবন মাঝপথে থেমে যায়। ঝরে পড়া এসব মানুষকে পুনরায় শিক্ষার আলোয় উদ্বুদ্ধ করা এবং তাদের জন্য পড়াশোনার উপযুক্ত সুযোগ তৈরি করাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১ দিন আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা
১ দিন আগে
আর্থিক সংকটে অনিশ্চিত এসএসসি পরীক্ষা, শুভর পাশে এবিজি ফাউন্ডেশন
১ দিন আগে