লগইন
আর্থিক সংকটে অনিশ্চিত এসএসসি পরীক্ষা, শুভর পাশে এবিজি ফাউন্ডেশন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ অক্টোবর, ২০২৬ | ০৮:০০ রাত ৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা
আর্থিক সংকটে অনিশ্চিত এসএসসি পরীক্ষা, শুভর পাশে এবিজি ফাউন্ডেশন

গাজীপুর প্রতিনিধি: চরম আর্থিক সংকটে যখন এসএসসি পরীক্ষার্থী তাসলিম আহমেদ শুভর শিক্ষাজীবন থমকে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন আশার আলো নিয়ে পাশে দাঁড়িয়েছে এবিজি (আনভীর বসুন্ধরা গ্রুপ) ফাউন্ডেশন। প্রায় দুই বছরের স্কুলের বকেয়া বেতন, পরীক্ষার ফি এবং নিবন্ধন ফি পরিশোধ করে তার উচ্চশিক্ষা নিশ্চিত করেছে এই মানবিক সংস্থা।

গাজীপুরের পাজুলিয়া গ্রামের বাসিন্দা শুভর পরিবারে অভাব নিত্যসঙ্গী। তার বাবা স্থানীয় ডেইরি ফার্ম থেকে দুধ কিনে বিক্রি করেন এবং অন্যের জমিতে কৃষিকাজ করে কোনোমতে সংসার চালান। সীমিত আয়ে পরিবারের দৈনন্দিন চাহিদা মেটানো যেখানে কঠিন, সেখানে ছেলের পড়াশোনার খরচ জোগানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।

তবে প্রতিকূলতা সত্ত্বেও শুভ পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। গত চার বছর ধরে সে বসুন্ধরা শুভসংঘের শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে আসছে, যা তার শিক্ষা ব্যয়ের একটি অংশ মেটাতে সাহায্য করেছে।

এসএসসি পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেওয়ার জন্য শুভ কোচিংয়ে ভর্তি হওয়ার পর পরিবারের আর্থিক চাপ আরও বাড়ে। শিক্ষাবৃত্তির টাকা দিয়ে কোচিংয়ের মাসিক বেতন পরিশোধ হলেও স্কুলের জমে থাকা বকেয়া, পরীক্ষার ফি ও এসএসসি পরীক্ষার নিবন্ধন ফি পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছিল না। ফলস্বরূপ, তার পরীক্ষায় অংশ নেওয়া নিয়েই অনিশ্চয়তা দেখা দেয়।

শুভর এই সংকটময় পরিস্থিতির কথা জানতে পেরে তার শিক্ষাজীবন নির্বিঘ্ন করতে এগিয়ে আসে এবিজি ফাউন্ডেশন। গত রোববার গাজীপুর মহানগরীর চাপুলিয়াস্থ মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে শুভর প্রায় দুই বছরের বকেয়া বেতন, পরীক্ষার ফি, এসএসসি পরীক্ষার নিবন্ধন ফিসহ অন্যান্য বকেয়া পরিশোধের জন্য অনুদান প্রদান করা হয়।

এই অনুদান প্রদান অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা আক্তার, শিক্ষার্থী তাসলিম আহমেদ শুভ এবং তার মা নাছিমা বেগমের হাতে এবিজি ফাউন্ডেশনের চেক তুলে দেন কালের কণ্ঠের স্টাফ ফটোসাংবাদিক লুৎফর রহমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা আক্তার এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “বসুন্ধরা শুভসংঘের শিক্ষাবৃত্তি দেশের বিভিন্ন এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে বড় ভূমিকা রাখছে। এবিজি ফাউন্ডেশনের এমন মানবিক কার্যক্রম প্রশংসার দাবিদার। এটি মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

আর্থিক সহায়তা পেয়ে শুভর মা নাছিমা বেগম গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এবিজি ফাউন্ডেশন এবং বসুন্ধরা শুভসংঘের শিক্ষাবৃত্তি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

আর্থিক সংকটের কারণে যে শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছিল, এবিজি ফাউন্ডেশনের বদান্যতায় সেই বাধা অতিক্রমের সুযোগ পেল শুভ। তার মতো মেধাবী কিন্তু অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এমন দৃষ্টান্ত পড়াশোনা অব্যাহত রাখার পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন পূরণে এক নতুন আশার সঞ্চার করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদনে আধুনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫৬ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদনে আধুনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আর্থিক সংকটে অনিশ্চিত এসএসসি পরীক্ষা, শুভর পাশে এবিজি ফাউন্ডেশন

৫৬ মিনিট আগে
আর্থিক সংকটে অনিশ্চিত এসএসসি পরীক্ষা, শুভর পাশে এবিজি ফাউন্ডেশন

৮ বছর পরও চিকিৎসক সংকটে থমকে আছে সেবা

১ ঘন্টা আগে
৮ বছর পরও চিকিৎসক সংকটে থমকে আছে সেবা

এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি

১ ঘন্টা আগে
এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি

জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবীসহ ২ আসামি কারাগারে

২ ঘন্টা আগে
জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবীসহ ২ আসামি কারাগারে

রাজধানীতে ২৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা

২ ঘন্টা আগে
রাজধানীতে ২৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা

প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

৬ ঘন্টা আগে
প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

৬ ঘন্টা আগে
রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

১৩ ঘন্টা আগে
প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

১৩ ঘন্টা আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।