লগইন
স্ত্রীর হাতে ধরা পড়েছিলেন প্রেমিকাসহ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ জুলাই, ২০২৬ | ০২:২৭ রাত ৩৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সাতক্ষীরায় অনৈতিক কাণ্ডে যুব জামায়াত নেতার পদচ্যুতি | স্ত্রীর হাতে ধরা পড়েছিলেন প্রেমিকাসহ

সাতক্ষীরায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক যুব নেতাকে দলীয় পদ ও সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্ত নেতার নাম মোহাম্মদ ফিরোজ শাহ। তিনি সংগঠনের ১২ নং বল্লী ইউনিয়ন শাখার যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদরের ১২ নং বল্লী ইউনিয়ন শাখার আমির মো. মিজানুর রহমান স্বাক্ষরিত একটি সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এই অব্যাহতির ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, গত বুধবার দুপুরে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ফিরোজ শাহ তার প্রেমিকাসহ আপত্তিকর অবস্থায় নিজের স্ত্রীর হাতে ধরা পড়েন। এ সময় পার্কে উপস্থিত লোকজনের সামনে তুমুল হট্টগোল সৃষ্টি হয়। এই ঘটনার ভিডিওচিত্র দ্রুত সামাজিক মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

দলীয় সূত্রে প্রাপ্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ফিরোজ শাহ দলীয় শৃঙ্খলা, আদর্শ এবং সাংগঠনিক নীতিমালা পরিপন্থী কার্যকলাপে জড়িত ছিলেন। ফলস্বরূপ, সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী জেলা সংগঠনের নির্দেশক্রমে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে ১২ নং বল্লী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারির পদসহ সংগঠনের সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

৮ মিনিট আগে
গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মেহেরপুরের মোমিনুল ইসলাম

৯ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মেহেরপুরের মোমিনুল ইসলাম

ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

১ ঘন্টা আগে
ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

১ ঘন্টা আগে
৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

২ ঘন্টা আগে
আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

প্রধানমন্ত্রী

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

তথ্য উপদেষ্টা

৩ ঘন্টা আগে
তথ্য উপদেষ্টা

ডা. শফিকুর রহমান

৩ ঘন্টা আগে
ডা. শফিকুর রহমান

মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

৪ ঘন্টা আগে
মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

৪ ঘন্টা আগে
জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।