সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সোনালী ব্যাংকের মেহেরপুর প্রিন্সিপাল অফিসে নতুন ডিজিএম ইনচার্জকে ফুলেল শুভেচ্ছা
সোনালী ব্যাংক পিএলসি’র মেহেরপুর প্রিন্সিপাল অফিসে সম্প্রতি যোগদান করা নতুন ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ইনচার্জ মো: তৌহিদুল আলমকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
গত ৭ অক্টোবর, বুধবার, সকাল ১১টায় মেহেরপুর প্রিন্সিপাল অফিসের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়। সোনালী ব্যাংক পিএলসি মেহেরপুর শাখার সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো: ওবায়দুর রহমান নবাগত ডিজিএম ইনচার্জকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা, যাদের মধ্যে এসপিও মুরশিদ আলম, বজলুল হুদা, হাসেম উদ্দিন, নাজমুল হক, জহিরুল ইসলাম, শহিদুল ইসলাম; পিও আব্দুল্লাহ আল মাসুম, দেবজ্যোতি রায়, আলী হায়দার; এবং এসওআইটি রাকিবুল হাসান উল্লেখযোগ্য। এছাড়াও সোনালী ব্যাংক পিএলসি মেহেরপুরের বিভিন্ন শাখার ম্যানেজার এবং অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে নবনিযুক্ত ডিজিএম ইনচার্জ মো: তৌহিদুল আলমকে স্বাগত জানান এবং তার নতুন দায়িত্বে সার্বিক সাফল্য ও সুদীর্ঘ কর্মজীবন কামনা করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি
১ ঘন্টা আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা
১ দিন আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
১ দিন আগে