লগইন
সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ অক্টোবর, ২০২৬ | ০১:০০ রাত ১১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা | সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার

কুষ্টিয়ায় অর্ধশতাধিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘সম্মিলিত সামাজিক জোট’ এর এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই সভায় জোটের চলমান কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার মূল এজেন্ডা ছিল কুষ্টিয়ার সামাজিক উন্নয়নে আরও বৃহত্তর পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা এবং সে লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে একটি বড় স্বেচ্ছাসেবামূলক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া।

জোটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমানের সভাপতিত্বে এবং জোটের সমন্বয়ক অ্যাডভোকেট মুহাইমিনুর রহমান পললের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়। এতে জোটের অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন ‘একটু পাশে দাঁড়াই’ সংগঠনের সভাপতি মুস্তাফিজ সুমন, আলো স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী পরিচালক ফিরোজ আহমেদ, বাংলাদেশ ডিবেট ফর ডেভেলপমেন্ট-এর মহাসচিব শামীম রানা, চর্যাপদের সভাপতি আনোয়ার কবির বকুল, কুষ্টিয়া ক্রীড়া সংসদের নকীব হাসান মান্তু, আলো দিশা যুব সংস্থা (খোকসা)-এর প্রতিষ্ঠাতা সুলতান কবির, নেক্সট জেন ইয়ুথ অ্যালায়েন্স-এর প্রতিষ্ঠাতা ফয়সাল পারভেজ এবং সহ-প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা রাবিদ হাসান, স্বপ্ন প্রয়াস সংগঠনের সভাপতি সাদিক হাসান রোহিদ ও সদস্য রিফাত হোসেন, কুষ্টিয়া নারী উদ্যোক্তা সংগঠনের সংগঠক খাইরুল ইসলাম তৌহিদ, কুষ্টিয়া ইয়ুথ সোসাইটির সাধারণ সম্পাদক রুপ মাজমাদার ও সদস্য শেখ আলামিন, উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রেম জীবন, বাংলাদেশ মানবকল্যাণ পরিষদের প্রতিনিধি সানজিদ আহমেদ ও বোরহান আহমেদ, সেভ ট্রি ফাউন্ডেশনের চেয়ারম্যান তারিফ মোস্তাফিজ, ডিসিপ্লিন ফায়ারের প্রতিষ্ঠাতা মীর আতিক আহমেদ, সম্মিলিত সামাজিক জোটের সংগঠক সুমাইয়া আজিজ সিনথিয়া, ভিডিএফ-এর রায়ানা তাবাসসুম ও তাসরিফুল ইসলাম তামিম, ভিবিডি কুষ্টিয়া জেলার সভাপতি তারিকুল ইসলাম, সহ-সভাপতি মেহেদী হাসান ও সদস্য সেগুপ্তা নাসরিন নীলা, ইসমত আরা ইভা, আশিকুল ইসলাম, নোমান ইবনে সাবিত, কাউসার আহমেদ জয়, নারী উন্নয়ন প্রশিক্ষণ সংস্থার মনিকা পারভীন বিউটি, একটু হলেও ভিন্ন সংগঠনের ওয়ারিসাতুল ফাতিমা, সেফ খাজানগর ফাউন্ডেশনের কাওসার আহমেদ, KBDC 2.0-এর এনামুল হক, মিরপুরের নাহেদ হোসেন, সুপ্তহাসি সংগঠনের মো: জীবন আলী, কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবের সাগর শেখ সহ আরও অনেকে।

বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন যে, সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্যেই সম্মিলিত সামাজিক জোট দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। তাঁদের মতে, ব্যক্তি বা সংগঠনভিত্তিক উদ্যোগের পাশাপাশি সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে মানুষের পাশে দাঁড়ানোই জোটের প্রধান উদ্দেশ্য।

সভাপতির বক্তব্যে ড. আমানুর আমান সামাজিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমাজের মানুষের জন্য আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব।” এই লক্ষ্যে তিনি জোটের সকল সংগঠনকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

আগামীতে কুষ্টিয়ার সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা প্রদান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে আরও সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সভায় আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনার পর দ্রুত সময়ের মধ্যে একটি বড় স্বেচ্ছাসেবামূলক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এই কর্মসূচির মাধ্যমে জোটের অর্ধশতাধিক সংগঠনকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করে কুষ্টিয়ার মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। জোট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সম্মিলিত সামাজিক জোট ভবিষ্যতে কুষ্টিয়ার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

রাওয়ালপিন্ডিতে রেকর্ডের মেলা

১ ঘন্টা আগে
রাওয়ালপিন্ডিতে রেকর্ডের মেলা

সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার

১ ঘন্টা আগে
সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার

আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে অভিযান; আনন্দধামের ঝুঁকিপূর্ণ দোকান সরানোর নির্দেশ

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে অভিযান; আনন্দধামের ঝুঁকিপূর্ণ দোকান সরানোর নির্দেশ

আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান

১০ বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উন্মোচিত ট্রফি ও জার্সি

৩ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উন্মোচিত ট্রফি ও জার্সি

আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন

কৃত্রিম সংকট রোধ ও ডিলারদের মজুত- বিক্রির হিসাব যাচাই সরেজমিনে পরিদর্শন; চুয়াডাঙ্গায় মাঠে নামছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

৪ ঘন্টা আগে
কৃত্রিম সংকট রোধ ও ডিলারদের মজুত- বিক্রির হিসাব যাচাই সরেজমিনে পরিদর্শন; চুয়াডাঙ্গায় মাঠে নামছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

রাশেদ খান

৫ ঘন্টা আগে
রাশেদ খান

কোটচাঁদপুরে যুবলীগ নেতা সন্দেহে আটক, জামায়াতের নথিপত্র প্রদর্শনের পর মুক্তি

৬ ঘন্টা আগে
কোটচাঁদপুরে যুবলীগ নেতা সন্দেহে আটক, জামায়াতের নথিপত্র প্রদর্শনের পর মুক্তি

মেহেরপুরের আমঝুপিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

৬ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।