লগইন
শিশুদের অধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান মেহেরপুরের জেলা প্রশাসকের
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ অক্টোবর, ২০২৬ | ০৮:০০ সকাল ৯৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
শিশুদের অধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান মেহেরপুরের জেলা প্রশাসকের

শিশুদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সমাজ ও পরিবারের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন মেহেরপুরের জেলা প্রশাসক (ডিসি) শিল্পী রানী রায়। তিনি বলেন, শিশুরা দেশের আগামী দিনের ভবিষ্যৎ, তারা কোনো বোঝা নয়। প্রতিটি শিশুর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুস্থ জীবন নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজে কোনো শিশু যাতে অবহেলা, সহিংসতা, বৈষম্য কিংবা শিশুশ্রমের শিকার না হয়, সেজন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে।

সোমবার বিকেলে মেহেরপুরের মুজিবনগরে গুড নেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপির বল্লভপুর প্রজেক্ট অফিসের উদ্যোগে আয়োজিত এক শিশু অধিকার বিষয়ক সচেতনতামূলক প্রচারাভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে ডিসি আরও বলেন, বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সহায়ক। একটি গাছ আমাদের অক্সিজেন দেওয়ার পাশাপাশি পরিবেশ শীতল রাখতে ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিকেরই নিয়মিত গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুজিবনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপায়ন দেব। তিনি বলেন, শিশুদের অধিকার রক্ষা করা কেবল একটি পরিবারের কাজ নয়, এটি পুরো সমাজের নৈতিক দায়িত্ব। আজ আমরা যদি শিশুদের একটি নিরাপদ ও মানবিক পরিবেশ উপহার দিতে পারি, তবেই আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

গুড নেইবার্স বাংলাদেশের এডুকেশন, প্রোটেকশন অ্যান্ড হেলথ টিম ও পিআইডি হেড অফিসের টিম ম্যানেজার মিঃ কর্নেল কস্তা, সংগঠনের ভলান্টিয়ার সভাপতি আছিয়া খাতুন এবং সদস্য পূজা মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানের শুরুতে শিশুশ্রম ও শিশু অধিকার সুরক্ষার গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য পেশ করেন গুড নেইবার্স মেহেরপুর সিডিপির ম্যানেজার বিপুল রেমা।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকসহ উপস্থিত অতিথিবৃন্দ গুড নেইবার্স কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়েজুর রহমান ফয়েজ, মুজিবনগর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম জাহাঙ্গীর, আরডিডি হেড অফিসের কমিউনিকেশন অ্যান্ড পার্টনারশিপ টিমের ম্যানেজার এমডি আল ইমরান মঞ্জু, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুন উদ্দিন আল আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, একাডেমিক সুপারভাইজার হাসনাইন জাহিদ, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স, গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সিডিপি সভাপতি জহুরুল ইসলাম এবং শিশু পরিষদের সদস্য মৌমিতা আহমেদ।

উক্ত সচেতনতামূলক প্রচারাভিযানে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গুড নেইবার্সের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

৩৯ মিনিট আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

৪৬ মিনিট আগে
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

৪৭ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১ ঘন্টা আগে
২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

১ ঘন্টা আগে
অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

২ ঘন্টা আগে
বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।