সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে আন্তর্জাতিক শান্তি দিবস উদ্যাপন | র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মেহেরপুর সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার নতুন মদনাডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি ও তাৎপর্যপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। এফসিডিও-এর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি সম্পন্ন হয়।
দিবসটি উপলক্ষে সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল র্যালি বের করা হয়। র্যালিটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। এতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও যুব সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় শান্তিকামী সর্বস্তরের নাগরিক অংশ নেন।
র্যালি শেষে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে আন্তর্জাতিক শান্তি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল— “Invest in Peace: For Everyone, Everywhere, Every Day” (শান্তিতে বিনিয়োগ করুন—সবার জন্য, সর্বত্র, প্রতিদিন)।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি, পরমতসহিষ্ণুতা এবং পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। ভিন্নমতের প্রতি সম্মান প্রদর্শন করে সব ধরনের সংঘাত এড়াতে হবে এবং যেকোনো বিরোধ নিষ্পত্তিতে আলোচনার সংস্কৃতি গড়ে তুলতে হবে। একটি অহিংস সমাজ বিনির্মাণে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএফজির অ্যাম্বাসেডর সাইয়্যেদাতুন নেসা নয়ন, ওয়েভ সমন্বয়কারী সুমী বিশ্বাস, সোনিয়া আক্তার সোমেনা এবং ওয়াইপিএজি সদস্য মুন্নি খাতুন।
এছাড়াও নতুন মদনাডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোহাম্মদ আফজাল হোসেন, শিক্ষিকা সাইফুন নেছা, শিক্ষক হারুন অর রশিদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উক্ত কর্মসূচিতে অংশ নেন। সমাপনী বক্তব্যে আয়োজকেরা মেহেরপুর অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি
৪৫ মিনিট আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা
১ দিন আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
১ দিন আগে