সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন মুজিবনগরের বীর মুক্তিযোদ্ধা জসীমউদ্দীন
মেহেরপুরের মুজিবনগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জসীমউদ্দীনের দাফন সম্পন্ন হয়েছে। বার্ধক্যজনিত কারণে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। প্রবীণ এই মুক্তিযোদ্ধার বিদায়ে স্থানীয় মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় মোনাখালী ফুটবল খেলার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর আগে মেহেরপুর পুলিশ লাইনের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে করুণ সুর বাজার মধ্য দিয়ে রাষ্ট্রীয় সম্মান জানানোর পর মোনাখালী কবরস্থানে তাঁকে চিরশায়িত করা হয়।
প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধা মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা মৃত নিয়ামত শেখের ছেলে।
জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়েজুর রহমান ফয়েজ এবং মুজিবনগর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম জাহাঙ্গীর। এ সময় বীর মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী নজরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেকসহ এলাকার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মহান মুক্তিযুদ্ধে দেশের স্বার্থে বীর মুক্তিযোদ্ধা জসীমউদ্দীনের অবদানকে এলাকাবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। তাঁর চলে যাওয়ায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি
৩০ মিনিট আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা
১ দিন আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
১ দিন আগে