লগইন
অনুষ্ঠিত হলো দুটি ইউনিয়ন পর্যায়ের খেলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ০৮:০৩ সকাল ১০৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরের মুজিবনগরে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের শুভ সূচনা | অনুষ্ঠিত হলো দুটি ইউনিয়ন পর্যায়ের খেলা

মেহেরপুরের মুজিবনগর থানা কর্তৃক আয়োজিত '১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬' শুরু হয়েছে। যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক জোরদার করার মহৎ উদ্দেশ্য নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মুজিবনগরের শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ এবং দারিয়াপুর ফুটবল মাঠে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে চ্যাম্পিয়নশিপের মোনাখালী ও দারিয়াপুর ইউনিয়ন পর্যায়ের দুটি কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পর্যায়ের কাবাডি প্রতিযোগিতাগুলোর সভাপতিত্ব করেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস।

মোনাখালী ইউনিয়ন পর্যায়ের খেলায় উপস্থিত ছিলেন নগর থানার ওসি (তদন্ত) সেলিম জাহাঙ্গীর, মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি খাইরুল বাশার, মোনাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান কবির, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোখলেসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজিম উদ্দিন গাজী এবং মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স।

অন্যদিকে, দারিয়াপুর ইউনিয়ন পর্যায়ের খেলায় উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।

এছাড়াও, এই গুরুত্বপূর্ণ আয়োজনগুলোতে মুজিবনগর থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আয়োজক ও অতিথিরা তাদের বক্তব্যে বলেন, 'মাদককে না বলি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সুন্দর জীবন গড়ি'—এই স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে খেলাধুলার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কাবাডির মতো ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে গঠনমূলক কার্যক্রমে উৎসাহিত করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

তারা আরও যোগ করেন যে, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। পুলিশের সঙ্গে জনসাধারণের অংশগ্রহণমূলক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করবে।

ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন গ্রাম থেকে আসা দলগুলো এই প্রতিযোগিতায় অংশ নেয়। স্থানীয় পর্যায়ে এমন আয়োজনকে ঘিরে ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

১৪ মিনিট আগে
বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৫ মিনিট আগে
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

১ ঘন্টা আগে
সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

১ ঘন্টা আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার:  জিসানের ৬ মাসের কারাদন্ড

আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

২ ঘন্টা আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

২ ঘন্টা আগে
ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং

৩ ঘন্টা আগে
মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং

রিপাবলিকানদের চ্যালেঞ্জে ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা

৩ ঘন্টা আগে
রিপাবলিকানদের চ্যালেঞ্জে ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।