লগইন
ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করলেন সংসদ সদস্য শওকত আরা আক্তার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:০০ বিকাল ১৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করলেন সংসদ সদস্য শওকত আরা আক্তার

মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের (আসন-৩৩) সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্তার উর্মি। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তিনি স্মৃতি কমপ্লেক্সে পৌঁছালে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

পরিদর্শনকালে সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি স্মৃতি কমপ্লেক্সের ঐতিহাসিক বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের স্মৃতিবিজড়িত স্থাপনাগুলোর খোঁজখবর নেন। এ সময় তিনি উপস্থিত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

পরে এমপি উর্মি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে এবং দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা আরও জোরালো করার ওপর তাগিদ দেন তিনি।

তিনি বলেন, মুজিবনগরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে জনগণের কল্যাণে এবং গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনমানুষের পাশে দাঁড়িয়ে ইতিবাচক ও গঠনমূলক সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মশিউর রহমান। এছাড়াও মুজিবনগর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

৩৮ মিনিট আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

৪৬ মিনিট আগে
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

৪৭ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১ ঘন্টা আগে
২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

১ ঘন্টা আগে
অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

২ ঘন্টা আগে
বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।