সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দুর্গাপূজা-২০২৬ | মুজিবনগরে সাত মণ্ডপে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে প্রস্তুতি সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগরে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভক্ত ও দর্শনার্থীদের অবাধ ও নিরাপদ চলাচল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জানা গেছে, ২০২৬ সালে মুজিবনগর উপজেলায় মোট সাতটি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং কঠোর আইন-শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। আলোচনায় পূজা চলাকালীন সম্ভাব্য বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সেগুলোর সমাধান নিয়েও পর্যালোচনা করা হয়।
পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সভায় উপস্থিত সকলকে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য অক্ষুণ্ণ রাখার আহ্বান জানানো হয়। এছাড়াও পূজামণ্ডপ পরিচালনা কমিটি, পূজা উদযাপন পরিষদ, স্বেচ্ছাসেবক, প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে নিবিড় সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়েজুর রহমান ফয়েজ, উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সেলিম জাহাঙ্গীর, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের আমির খানজাহান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি মুনসি ওমর ফারুক প্রিন্স, সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা, উপজেলা বিজিবি কমান্ডার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব এবং মুজিবনগর উপজেলার সাতটি পূজামণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সভায় উপস্থিত ছিলেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদ, মণ্ডপ পরিচালনা কমিটি, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি
৪৬ মিনিট আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা
১ দিন আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
১ দিন আগে