সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মুজিবনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
মেহেরপুরের মুজিবনগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল—'শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর'।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুন উদ্দিন আল আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ণ দেব।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসনাইন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স এবং গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সভায় অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি রূপায়ণ দেব তাঁর বক্তব্যে বলেন, 'একটি আদর্শ জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। শিক্ষকদের অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজে তাদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা করা আমাদের সকলের দায়িত্ব।'
দিবসটি ঘিরে মুজিবনগরের শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট মহলে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি
৪৬ মিনিট আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা
১ দিন আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
১ দিন আগে