লগইন
মেহেরপুরের প্রবীণ সাংবাদিক সদরুল আনাম লাইফ সাপোর্টে, অবস্থা আশঙ্কাজনক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ অক্টোবর, ২০২৬ | ০১:০২ দুপুর ১৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরের প্রবীণ সাংবাদিক সদরুল আনাম লাইফ সাপোর্টে, অবস্থা আশঙ্কাজনক

মেহেরপুরের প্রবীণ ও জ্যেষ্ঠ সাংবাদিক সদরুল আনাম (৭৫) গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রয়েছেন। গত ৩০ সেপ্টেম্বর রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ৭৫ বছর বয়সী এই প্রবীণ সাংবাদিক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছেন। প্রায় তিন বছর ধরে শয্যাশায়ী থাকা এই গুণী মানুষটি স্ট্রোক ও পারকিনসন্স রোগে আক্রান্ত। সম্প্রতি শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

মেহেরপুরের সাংবাদিকতার ইতিহাসে সদরুল আনাম একটি পরিচিত ও শ্রদ্ধেয় নাম। আশির দশকে মেহেরপুর জেলায় সাহসী সাংবাদিকতার ধারা তৈরিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ওই সময়ে অত্যন্ত জনপ্রিয় জাতীয় দৈনিক 'বাংলার বাণী'র জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এছাড়াও সাপ্তাহিক 'সিনেমা' এবং ইংরেজি দৈনিক 'দ্য বাংলাদেশ টাইমস'-এ নিয়মিত কাজ করেছেন এই প্রবীণ সাংবাদিক।

১৯৮৭ সালে স্বৈরশাসক এরশাদের আমলে জাতীয় দৈনিক 'বাংলার বাণী'র প্রকাশনা বন্ধ হয়ে গেলে সদরুল আনামের সাংবাদিকতা জীবনে ছন্দপতন ঘটে। পরবর্তীতে জীবিকা নির্বাহের তাগিদে তিনি মেহেরপুরের বিশিষ্ট আইনজীবী মো. আবুবকর সাহেবের সহকারী (মুহুরি) হিসেবে পেশা পরিবর্তন করেন। তবে পেশা বদলালেও মেহেরপুরের সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের আত্মিক যোগাযোগ সবসময় বজায় ছিল।

সে সময়কার প্রযুক্তিহীন কঠিন পরিস্থিতিতে মেহেরপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা দেশের জাতীয় গণমাধ্যমে পরম নিষ্ঠার সাথে তুলে ধরতেন সদরুল আনাম। তাঁর এই দীর্ঘ কর্মজীবনের সাথে মেহেরপুরের সাংবাদিকতার এক গৌরবময় ইতিহাস জড়িয়ে রয়েছে।

বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনায় পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও জেলার সাংবাদিক সমাজ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

২৩ মিনিট আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

৩০ মিনিট আগে
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

৩১ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১ ঘন্টা আগে
২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

১ ঘন্টা আগে
অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

২ ঘন্টা আগে
বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।