লগইন
মেহেরপুরের প্রবীণ সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা সদরুল আনামের প্রয়াণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ অক্টোবর, ২০২৬ | ০৭:০০ সকাল ৮৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরের প্রবীণ সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা সদরুল আনামের প্রয়াণ

মেহেরপুর জেলার প্রবীণ সাংবাদিক এবং জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সদরুল আনাম আর নেই। বুধবার রাতে রাজধানী ঢাকার একটি মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

প্রয়াত সদরুল আনাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের দুলাভাই এবং জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনামের পিতা।

মেহেরপুরের গণমাধ্যম জগতে সদরুল আনাম এক সুপরিচিত ব্যক্তিত্ব। আশির দশকে মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে তৎকালীন বহুল প্রচারিত ‘দৈনিক বাংলার বাণী’ পত্রিকায় সুনামের সাথে কাজ করেছেন তিনি। পরবর্তীতে ১৯৮৭ সালে এরশাদ সরকারের শাসনামলে পত্রিকাটি বন্ধ হয়ে যাওয়ার পর তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনে ছেদ পড়ে। এরপর তিনি আইনজীবী আবুবকরের সহকারী (মুহুরি) হিসেবে নতুন পেশা বেছে নেন। তবে পেশা পরিবর্তন করলেও সংবাদ ও সাংবাদিকতার জগতের সাথে তাঁর আত্মিক যোগাযোগ সবসময়ই বজায় ছিল।

তৎকালীন সময়ে সীমিত প্রযুক্তির মাঝেও মেহেরপুরের নানা সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা জাতীয় গণমাধ্যমে অত্যন্ত সাহসিকতার সাথে তুলে ধরেছিলেন এই প্রবীণ সংবাদকর্মী। তাঁর এই প্রয়াণে মেহেরপুরের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মরহুমের মরদেহ মেহেরপুরে নিয়ে আসা হবে এবং বাদ আসর মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

১ ঘন্টা আগে
বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

২ ঘন্টা আগে
সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

২ ঘন্টা আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার:  জিসানের ৬ মাসের কারাদন্ড

আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৩ ঘন্টা আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

৩ ঘন্টা আগে
ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং

৪ ঘন্টা আগে
মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং

রিপাবলিকানদের চ্যালেঞ্জে ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা

৪ ঘন্টা আগে
রিপাবলিকানদের চ্যালেঞ্জে ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।