সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরের কৃতি সন্তান হাসানুজ্জামান রাজধানী টিভিতে নিয়োগ পেলেন
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন (আইপিটিভি) রাজধানী টিভিতে সম্প্রতি নিয়োগ পেয়েছেন মেহেরপুরের মোঃ হাসানুজ্জামান। এই নিয়োগকে কেন্দ্র করে মেহেরপুর জেলাসহ সাংবাদিক মহলে আনন্দের ঢেউ লেগেছে।
গতকাল রোববার রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত রাজধানী টেলিভিশনের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে মোঃ হাসানুজ্জামানের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এইচআর অ্যাডমিন মোঃ আতিক স্বপন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ লিটন হোসেন।
মোঃ হাসানুজ্জামানের এই নতুন যাত্রায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মেহেরপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন ও স্থানীয় সাংবাদিক সমাজ। তারা আশা প্রকাশ করেছেন যে, পেশাদারিত্ব ও সততার সঙ্গে তিনি তার নতুন দায়িত্ব পালন করবেন এবং দেশের গণমাধ্যমে একটি ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখবেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি
৪৬ মিনিট আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা
১ দিন আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
১ দিন আগে