সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরের গাংনীতে তিনটি মেছো বিড়ালের ছানা উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের মাঝেরগ্রামের একটি কবরস্থানের পাশে থেকে তিনটি মেছো বিড়ালের শাবক (ছানা) উদ্ধার করা হয়েছে। স্থানীয় কয়েকজন যুবকের তৎপরতায় এই বন্যপ্রাণীর শাবকগুলো উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ওই কবরস্থানের পাশে কয়েকটি ছোট মেছো বিড়ালের ছানাকে ঘোরাঘুরি ও খেলাধুলা করতে দেখেন মাঠের কৃষকেরা। বিষয়টি গ্রামে জানাজানি হওয়ার পর স্থানীয় যুবকেরা গিয়ে শাবক তিনটিকে নিজেদের হেফাজতে নেন।
এলাকাবাসীর ধারণা, কবরস্থানের কাছাকাছি কোনো ঝোপঝাড় বা গর্তে মেছো বিড়ালটি বাচ্চা দিয়েছিল। সেখান থেকেই ছানাগুলো বাইরে বেরিয়ে এসেছে। মা মেছো বিড়ালটিও কাছাকাছি কোথাও অবস্থান করতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া শাবকগুলোকে নিরাপদ স্থানে স্থানান্তর বা লোকালয়ে অবমুক্ত করা ঝুঁকিপূর্ণ হতে পারে ভেবে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে বিষয়টি বন বিভাগকে অবহিত করেছেন। বন বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে এসে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
এদিকে, উদ্ধারকৃত মেছো বিড়ালের শাবকগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে মেহেরপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস টি হামিম হায়দারের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি
১ ঘন্টা আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা
১ দিন আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
১ দিন আগে