সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরের গাংনীতে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
মেহেরপুরের গাংনী উপজেলায় বামন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল (৪৫) এবং জেলা ছাত্রলীগের সহসভাপতি ইশরাক হোসেন আবির (২৫) নামের দুই রাজনৈতিক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পৃথক অভিযান চালিয়ে গাংনী থানা পুলিশ তাদের আটক করে।
গ্রেফতারকৃত ওবায়দুর রহমান কমল রামনগর মধ্যপাড়ার আব্দুস সামাদ ওরফে বাগু বিশ্বাসের ছেলে এবং বামন্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। অন্যদিকে, ইশরাক হোসেন আবির গাংনী পৌরসভাধীন চৌগাছা গ্রামের মোল্লা পাড়ার জহিরুল ইসলামের ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, বামন্দি ও ভবানীপুর পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে ওবায়দুর রহমান কমলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চলতি বছরের একটি মামলা রয়েছে, সেই মামলাতেই তাকে আটক করা হয়েছে। অপরদিকে, দুপুরে উপজেলার চিৎলা খামার এলাকা থেকে স্থানীয় জনতা জেলা ছাত্রলীগের সহসভাপতি ইশরাক হোসেন আবিরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। গ্রেফতারের পর দু'জনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি
৩৬ মিনিট আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা
১ দিন আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
১ দিন আগে