সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে সরকারি কর্মকর্তাদের রাষ্ট্র গঠনে সক্রিয় হওয়ার আহ্বান এমপি শওকত আরার
মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার বিকেলে সরকারি কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্রের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আখতার।
বিশেষ অতিথি হিসেবে সভায় যোগ দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তরিকুল ইসলাম, মেজর আসরার, জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম রফিকুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ আল আমিন, পিপি সাইদুর রাজ্জাক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মিত্র, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মিজানুর রহমান, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ ও গুরুদাস হালদার। এছাড়াও পূজা উদযাপন কমিটির আহ্বায়ক সঞ্জীব পালসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আখতার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের "একটি রাষ্ট্রের চেহারা" হিসেবে উল্লেখ করে বলেন, "আপনারা দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে আজ এই পর্যায়ে এসেছেন। কর্মক্ষেত্রে আপনাদের যে দক্ষতা রয়েছে, তা আমার রাজনৈতিক দক্ষতার চেয়ে ভিন্ন।" তিনি আরও যোগ করেন, সরকারি কর্মকর্তারা তাদের দায়িত্ব ও দক্ষতা দিয়ে কাজ করলে অনেক ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব এবং তাদের সহযোগিতা ছাড়া সরকার রাষ্ট্রকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে না।
অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিগত সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক অঙ্গনের অনেকেই নানা চাপ ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। বর্তমানে গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সাথে, সরকারি কর্মকর্তাদের নিজ নিজ দপ্তর থেকে সরকারকে সার্বিক সহযোগিতা করার অনুরোধও জানান এমপি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় জোর দিয়ে বলেন যে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করলে জেলার সামগ্রিক উন্নয়ন ও জনসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। জনগণের প্রত্যাশা পূরণের জন্য সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরে তিনি জেলার উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাখাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব, টিটিসির অধ্যক্ষ ড. শামীম হোসেন, জেলা কমান্ড্যান্ট আলামিন হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা নির্বাচন অফিসার মো. এনামুল হক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদ আহমেদ, পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দীন, বন বিভাগের কর্মকর্তা এইচ টি হামিম হায়দার, বিআরটিএর পরিদর্শক রাশিদুল ইসলাম ও এনএসআইয়ের সহকারী পরিচালক জাহিদুর রহমান সহ আরও অনেকে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি
৩৭ মিনিট আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা
১ দিন আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
১ দিন আগে