লগইন
মেহেরপুরে সার ডিলার নিয়োগে ব্যাপক দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ অক্টোবর, ২০২৬ | ০৬:০০ সকাল ৭৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে সার ডিলার নিয়োগে ব্যাপক দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ

কৃষি মন্ত্রণালয়ের অধীনে মেহেরপুর জেলার তিন উপজেলা ও দুটি পৌরসভায় মোট ২২ জন নতুন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, জেলা সার ও বীজ মনিটরিং কমিটিতে প্রভাব খাটিয়ে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান তাদের অনুসারীদের মধ্যে এসব ডিলারশিপ বণ্টন করেছেন। এতে করে দলের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন ও আমজাদ হোসেনের নেতৃত্বাধীন বলয়ের কাউকে মূল্যায়ন করা হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গত ৭ অক্টোবরের কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ আদেশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। নেটিজেনদের বড় একটি অংশ এ ঘটনাকে নজিরবিহীন দলীয়করণ উল্লেখ করে মন্তব্য করেছেন। তাদের অভিযোগ, পেশাদার সার ব্যবসায়ীদের বাদ দিয়ে বিএনপি নেতাদের ভাই, স্ত্রী, সন্তান ও নিকটাত্মীয়দের এসব লাইসেন্স দেওয়া হয়েছে।

প্রকাশিত সার ডিলারদের তালিকায় দেখা যায়, মেহেরপুর পৌরসভায় নিয়োগ পেয়েছেন পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফের ছেলে তানভির আহমেদের ‘তানভির ট্রেডার্স’। কুতুবপুর ইউনিয়নে সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মহাম্মদের ভাই এনামুল হকের ‘আনিকা ট্রেডার্স’, আমদহ ইউনিয়নে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের ভাতিজা সাবিক হাসানের ‘আর এস ট্রেডার্স’ এবং আমঝুপিতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটনের ‘ইন্দো বাংলা এন্টারপ্রাইজ’ লাইসেন্স পেয়েছে।

এছাড়া বুড়িপোতা ইউনিয়নে বিএনপি নেতা ফজলুর ছেলে মোহাম্মদ মামুনের ‘মামুন ট্রেডার্স’, শ্যামপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিদুল ইসলামের ছেলে সাইদ হোসেন অন্তরের ‘এ আর এন্টারপ্রাইজ’, বারাদিতে উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকতের স্ত্রী শাহানাজ পারভিনের ‘ভুলু ও বোন ট্রেডার্স’ এবং পিরোজপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমানের ‘বিশ্বাস ট্রেডার্স’ ডিলারশিপ লাভ করেছে।

মুজিবনগর উপজেলার দারিয়াপুরে ইয়াকুব আলীর ‘ভাই ভাই অটো’, মোনাখালীতে মেহেদী হাসানের ‘কৃষক বন্ধু ট্রেডার্স’, বাগোয়ানে রকিবুল ইসলামের ‘নির্বামনি ট্রেডার্স’ এবং মহাজনপুরে আনোয়ার হোসেনের ‘রানা ট্রেডার্স’ নিয়োগ পেয়েছে।

গাংনী উপজেলায় পৌর বিএনপির সাবেক সভাপতি ইন্সারুল হক ইন্সুর স্ত্রী ‘মা রুমা খাতুন’, কাথুলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের ভাতিজা স্বাধীন খানের ‘স্বাধীন ট্রেডার্স’, তেতুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, কাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাবদ্দিনের ‘জে আর কাউন্টার’, মঠমোড়ায় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলামের ‘এন আর এন্টারপ্রাইজ’, রায়পুর ইউনিয়নে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদাল হোসেনের স্ত্রী শান্তিয়ারা খাতুনের ‘হক ট্রেডার্স’, ষোলটাকায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলামের ‘কামরুল ট্রেডার্স’ এবং সাহারবাটিতে বিএনপি নেতা নাঈম মোবাশ্বেরকে ডিলার মনোনীত করা হয়েছে।

অভিযোগ রয়েছে, নতুন লাইসেন্স পাওয়া অনেকেরই পূর্বে কোনো সার বা কীটনাশক ব্যবসার অভিজ্ঞতা ছিল না। দলীয় প্রভাব ও অনৈতিক লেনদেনের মাধ্যমে তারা এই সুযোগ পেয়েছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতা কাজী মিজান মেনন ফেসবুকে লেখেন, আন্দোলনের সময় তিনি সামনের সারিতে থাকলেও সারের ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রে তাকে বঞ্চিত করা হয়েছে এবং প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে তালিকা পরিবর্তন করা হয়েছে। জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন মন্তব্য করেছেন, ত্যাগী ব্যবসায়ীদের বাদ দিয়ে অনভিজ্ঞ ও দলীয় লোকজনকে এভাবে ডিলারশিপ দেওয়া দুঃখজনক।

মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক নির্বাহী সদস্য আনোয়ারুল হক কালু বলেন, পূর্বের মনিটরিং কমিটি ভেঙে দিয়ে কোনো ব্যবসায়ী প্রতিনিধি না রেখে নতুন তালিকা করা হয়েছে। যাদের ডিলার দেওয়া হয়েছে, তাদের অধিকাংশই ব্যাবসায়িক অভিজ্ঞতাহীন।

বিষয়টি নিয়ে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মনিটরিং কমিটির সভাপতি বাবলু সূত্রধর জানান, সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে তালিকা পাঠানো হলেও জেলা কমিটি এটি পুনরায় যাচাই করতে পারত। অন্যদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, নির্যাতিত কর্মী-সমর্থকদের পুনর্বাসনের অংশ হিসেবে নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই করেই এদের সুপারিশ করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন জানান, এই প্রক্রিয়ায় দলীয় কোনো হস্তক্ষেপ ছিল না, যা করার প্রশাসনই করেছে।

মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি শিল্পী রানী রায় জানান, উপজেলা পর্যায়ের সুপারিশ করা তালিকাটিই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল। সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর তাজ উদ্দিন খান ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে এখানে পুরোপুরি দলীয়করণ ও ভাগবাটোয়ারা করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

২ ঘন্টা আগে
২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

২ ঘন্টা আগে
অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

৩ ঘন্টা আগে
বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।