লগইন
মেহেরপুরে জেলা বিএনপির দুই প্রয়াত নেতার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ অক্টোবর, ২০২৬ | ১১:০০ দুপুর ৭৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে জেলা বিএনপির দুই প্রয়াত নেতার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মেহেরপুর জেলা বিএনপির প্রবীণ প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম ইসলাম আলী মাস্টার এবং সদ্য প্রয়াত এস এম শাহজাহানের আত্মার মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত ৮টায় মেহেরপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজিত হয়। মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।

স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম। এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন। আরও উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব এ বাকা বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হাসান মিন্টু, জেলা যুবদলের সহসভাপতি এস এ খান শিল্টু, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শামীম হাসান এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব জার্জিস ইউসুফ রৌমিকসহ দলীয় ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, মেহেরপুরের রাজনৈতিক কর্মকাণ্ডে এবং বিএনপির সাংগঠনিক ভিত্তিকে শক্ত করতে মরহুম ইসলাম আলী মাস্টার ও এস এম শাহজাহানের প্রভূত অবদান ছিল। তাঁদের ত্যাগের রাজনীতি স্থানীয় নেতাকর্মীদের মাঝে সর্বদা অনুকরণীয় হয়ে থাকবে।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা উল্লেখ করেন, সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তাঁদের ভূমিকা অবিস্মরণীয়। তাঁদের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ময়দানে যে ক্ষতি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। আলোচনা পর্ব শেষে প্রয়াত দুই নেতার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

২ ঘন্টা আগে
২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

২ ঘন্টা আগে
অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

৩ ঘন্টা আগে
বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।