লগইন
মেহেরপুরে হেলপারকে বেঁধে ট্রাক ছিনতাই, দামুড়হুদায় খাদে আটকে উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ অক্টোবর, ২০২৬ | ০৩:০০ দুপুর ১১৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে হেলপারকে বেঁধে ট্রাক ছিনতাই, দামুড়হুদায় খাদে আটকে উদ্ধার

মেহেরপুরের শতাব্দী ফিলিং স্টেশন থেকে এক ট্রাকের হেলপারকে হাত-পা বেঁধে গাড়িটি ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের তালসারী এলাকার একটি কাঁচা রাস্তায় ট্রাকটি খাদে আটকে গেলে চালক রূপী ছিনতাইকারীরা সেটিকে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা হাত-পা বাঁধা অবস্থায় হেলপারকে উদ্ধার করে।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তালসারীর কাঁচা সড়ক থেকে ট্রাক ও তার সহকারীকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধার হওয়া হেলপারের নাম নাহিদ হাসান (২১)। তিনি মেহেরপুর শহরের খন্দকার পাড়ার ছাব্দার আলীর ছেলে।

ভুক্তভোগী নাহিদ জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে মেহেরপুরের শতাব্দী ফিলিং স্টেশন এলাকায় ৩ জন দুর্বৃত্ত তাঁর হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা ঢাকা মেট্রো-ট-২০-৭৬৩৭ নম্বরের ট্রাকটি ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ছিনতাই করা গাড়িটি নিয়ে পালানোর সময় তালসারীর কাঁচা রাস্তায় চাকা দেবে গিয়ে খাদে আটকে যায়। এ সময় বেগতিক দেখে ছিনতাইকারীরা হেলপারকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে চম্পট দেয়। সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে খবর পেয়ে ট্রাকের মালিক মুজুল হোসেন ঘটনাস্থলে এসে নিজের গাড়ি ও হেলপার নাহিদকে উদ্ধার করে নিয়ে যান। এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি বলে জানা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

২ ঘন্টা আগে
২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

২ ঘন্টা আগে
অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

৩ ঘন্টা আগে
বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।