সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরের বাজারে বেচাকেনায় মন্দা | মাছের আমদানি কম, চড়া দামে বিপাকে ক্রেতারা
মেহেরপুরের স্থানীয় বাজারগুলোতে ক্রেতা সমাগম ব্যাপকভাবে কমে যাওয়ায় ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব দেখা দিয়েছে। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কাঁচাবাজারে সবজির সরবরাহ সন্তোষজনক থাকলেও মাছের আমদানি বেশ কম। ফলে মাছের বাজার ঊর্ধ্বমুখী রয়েছে এবং সাধারণ ক্রেতারা তা কিনতে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে ক্রেতা সংকটে কাঙ্ক্ষিত বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা।
মেহেরপুর জেলা শহরের বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে, বাজারে সবজি, মাংস ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে চাহিদার তুলনায় মাছের সরবরাহ কম হওয়ায় দাম চড়া। একই সঙ্গে গ্রামীণ এলাকা থেকে বাজারে ক্রেতাদের আনাগোনাও হ্রাস পেয়েছে।
খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা, রসুন ৯০ টাকা, কচু ৪০ টাকা, টমেটো ১২০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, বেগুন ৭০ টাকা, আদা ১৬০ টাকা, শসা ৫০ টাকা, কলা ৫০ টাকা, আলু ২৫ টাকা, লাউ ৫০ টাকা, পেঁপে ২০ টাকা, বরবটি ৫০ টাকা, গাজর ১৪০ টাকা, ওল ৫০ টাকা, লালশাক ৪০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, ঝিঙে ৫০ টাকা, করলা ৫০ টাকা এবং কাঁকরোল ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
পাইকারি বাজারে পেঁয়াজের কেজি ৩৮-৪০ টাকা, রসুন ৭০ টাকা, কচু ৩০-৩২ টাকা, টমেটো ১০০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, আদা ১৪০ টাকা, শসা ৪০ টাকা, কলা ৩৮ টাকা, আলু ১৯ টাকা, লাউ ৪০ টাকা, পেঁপে ১০-১২ টাকা, বরবটি ৪০ টাকা, গাজর ১১৫-১২০ টাকা, ওল ৩৮ টাকা, লালশাক ৩২ টাকা, পটল ৩০ টাকা, ঢেঁড়স ৩২ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, ঝিঙে ৪০ টাকা, করলা ৪০ টাকা ও কাঁকরোল ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া বগুড়ার গুটি আলু খুচরা বাজারে ৭০ টাকা ও পাইকারি বাজারে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা কাউসার আলী জানান, সবজির সরবরাহ ভালো হলেও বাজারে আশানুরূপ ক্রেতা নেই। ফলে খুচরা বিক্রেতারা লোকসানের শঙ্কায় ভুগছেন। আরেক বিক্রেতা মতিন মিয়া বলেন, গ্রামীণ এলাকার মানুষজন বাজারে খুবই কম আসছেন। বেচাকেনা আগের চেয়ে অর্ধেকে নেমে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। ক্রেতা সুমন মিয়া অবশ্য মনে করেন, বাজারে সবজি পর্যাপ্ত রয়েছে এবং দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল আছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা বাজারে প্রতি কেজি আটাশ চাল ৫৫ টাকা, লালসন্য চাল ৫০ টাকা, আটা ৫০ টাকা, মসুর ডাল ১২০ টাকা, কলাই ডাল ২০০ টাকা, মটর ডাল ৬০ টাকা, সুলা ডাল ১১০ টাকা এবং চিনি ১১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে আটাশ চাল ৪৮ টাকা, লালসন্য চাল ৪৬ টাকা, আটা ৪৪ টাকা, মসুর ডাল ৯০ টাকা, কলাই ডাল ১৮০ টাকা, মটর ডাল ৫৫ টাকা, সুলা ডাল ১০৫ টাকা এবং চিনি ১০৭ টাকা দরে কেনাবেচা চলছে।
পাইকারি ব্যবসায়ী আনিসুর রহমান জানান, বাজারে সব পণ্যের সরবরাহ থাকলেও ক্রেতা সংকটে বিক্রি অনেক কম। এছাড়া পুলিশ ও আনসার সদস্যদের রেশনের চিনি, তেল ও আটা বাজারে সস্তায় চলে আসায় সাধারণ ব্যবসায়ীদের প্রতিযোগিতায় টিকতে সমস্যা হচ্ছে।
মাছের বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি রুই ৩২০ টাকা, সিলভার ২০০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, পাঙ্গাস ১৯০ টাকা, বড় গ্লাসকাপ ৩৫০ টাকা, মাঝারি ইলিশ ৮৫০ টাকা, বড় কাতলা ৪০০ টাকা, বাগদা চিংড়ি ৮০০ টাকা, জিউল ৩৫০ টাকা, কই ২০০ টাকা ও বাটা ২২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। পাইকারিতে রুই ৩০৫ টাকা, সিলভার ১৮০ টাকা, তেলাপিয়া ১৮০ টাকা, পাঙ্গাস ১৭০ টাকা, বড় গ্লাসকাপ ৩২০ টাকা, মাঝারি ইলিশ ৮০০ টাকা, বড় কাতলা ৩৭০ টাকা, বাগদা চিংড়ি ৭৩০ টাকা, জিউল ৩০০ টাকা, কই ১৮০ টাকা ও বাটা ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাছ ব্যবসায়ী সুনীল কুমার হালদার এবং সুজল কুমার হালদার ক্ষোভ প্রকাশ করে বলেন, পাইকারি আড়তদাররা নিজেরাই খুচরা মাছ বিক্রি শুরু করায় সাধারণ খুচরা বিক্রেতাদের ব্যবসা লাটে উঠেছে। তার ওপর চাহিদার অনুপাতে আমদানি কম হওয়ায় মাছের দাম ঊর্ধ্বমুখী। ক্রেতা বাবলু বিশ্বাস ও মফিজুর রহমান বলেন, দিনমজুরদের পক্ষে বর্তমানে মাছ কিনে খাওয়া অসম্ভব হয়ে পড়েছে। বয়লার মুরগির চেয়েও এখন মাছের দাম বেশি, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
মাংসের বাজারে খাসির মাংস প্রতি কেজি ১১০০ টাকা, গরুর মাংস ৭সাড়ে সাতশত টাকা (৭৫০ টাকা) এবং ছাগির মাংস ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মুরগির বাজারে ব্রয়লার ১৯০ টাকা, সোনালি ২৮০ টাকা, লেয়ার ৩৬০ টাকা ও দেশি মুরগি ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া চিনিহাঁস ৪৫০ টাকা, পাতিহাঁস ৩৫০-৪০০ টাকা এবং রাজহাঁস ৪৫০-৫০০ টাকা দরে কেনাবেচা চলছে। সরবরাহ ও চাহিদার এই অসমতায় মেহেরপুরের বাজারে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের ওপর আর্থিক চাপ বেড়েই চলেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি
১ ঘন্টা আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা
১ দিন আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
১ দিন আগে