লগইন
জমি বিরোধের জেরে নৃশংস হত্যাকাণ্ড
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ অক্টোবর, ২০২৬ | ০৫:০০ বিকাল ১৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চপ বিক্রেতা খুন | জমি বিরোধের জেরে নৃশংস হত্যাকাণ্ড

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোহাম্মদ চয়ন (৫৫) নামের এক চপ-পেঁয়াজু বিক্রেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। উপজেলার হারদী ইউনিয়নের কৃষি ক্লাবপাড়ার বাসিন্দা চয়নকে মঙ্গলবার বেলা ১১টার দিকে ওসমানপুর গ্রামে ডেকে নিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

নিহত চয়ন হারদী ইউনিয়নের কৃষি ক্লাবপাড়ার গদোরুদ্দিনের পুত্র। স্থানীয় সূত্র এবং পারিবারিক তথ্য অনুযায়ী, ঝুটিয়াডাঙ্গা গ্রামের ইয়ামিনের ছেলে হেলাল উদ্দিন (৪৫) মঙ্গলবার সকাল ১১টার দিকে মোবাইল ফোনে চয়নকে ওসমানপুর গ্রামে ডেকে নিয়ে যান। সেখানে জমি বিক্রির বায়না করা অর্থ আদায়ে জটিলতাকে কেন্দ্র করে চয়নকে একটি ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ করা হচ্ছে। এরপর হেলাল নিজেই চয়নের ছেলে মারুফ হোসেনকে ফোন করে দাদা মোহাম্মদ চয়নকে সঙ্গে নিয়ে স্ট্যাম্প কিনে আসতে বলেন।

খবর পেয়ে মারুফ দ্রুত আলমডাঙ্গা থেকে স্ট্যাম্প সংগ্রহ করে ওসমানপুরে পৌঁছান। সেখানে চয়নের স্বাক্ষর করা একটি লিখিত স্ট্যাম্প পেপার নেওয়ার পর মারুফকে চলে যেতে বলা হয়। পরে মঙ্গলবার বিকেল ৩টার দিকে হেলাল উদ্দিন একটি ভ্যানে করে মোহাম্মদ চয়নকে হারদী হাসপাতালে রেখে পালিয়ে যান বলে জানা গেছে।

মারুফ চলে যাওয়ার কিছুক্ষণ পর তার এক বন্ধুকে ফোন করে জানানো হয় যে, চয়নকে চিকিৎসার জন্য হারদী হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে গিয়ে চয়নকে মৃত অবস্থায় পাওয়া যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে চয়নের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, হেলাল উদ্দিনের সঙ্গে চয়নের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এই বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে মনে করছেন এলাকার সাধারণ মানুষ। যদিও ঘটনার পেছনে নারীঘটিত কোনো কারণের গুঞ্জন শোনা গিয়েছিল, তবে এলাকাবাসী তা সম্পূর্ণ অস্বীকার করে বলেছেন যে চয়ন এলাকায় অত্যন্ত ভদ্র ও অমায়িক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে চয়নের শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট। কারা এবং কী উদ্দেশ্যে তাকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

৩৮ মিনিট আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

৪৬ মিনিট আগে
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

৪৬ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১ ঘন্টা আগে
২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

১ ঘন্টা আগে
অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

২ ঘন্টা আগে
বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।