সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দর্শনা ইমিগ্রেশনে ভারতে পালানোর সময় গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ নেতা আটক
চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পার হওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসিমুল ইসলামকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
রোববার সকাল ১১টার দিকে দর্শনা চেকপোস্টে তাকে আটক করা হয়। আটককৃত নাসিমুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, নাসিমুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা রয়েছে। গোদাগাড়ী থানা পুলিশের রিকুইজিশন বা অধিযাচনের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া।
পুলিশ আরও জানায়, ২০২৪ সালের ৬ ডিসেম্বর দায়ের হওয়া ওই মামলায় আসামির বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত
৩৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন
৪৭ মিনিট আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা
২ ঘন্টা আগে