চুয়াডাঙ্গায় ‘মানবতার যুব সমাজ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ : সবুজ-শ্যামল পরিবেশ গড়ার প্রত্যয়ে তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গায় ‘মানবতার যুব সমাজ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ : সবুজ-শ্যামল পরিবেশ গড়ার প্রত্যয়ে তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ
চুয়াডাঙ্গা প্রতিনিধি: সবুজে সাজুক চারপাশ, নির্মল হোক প্রাণের পরিবেশ—এমন প্রত্যয়কে সামনে রেখে চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘মানবতার যুব সমাজ’।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ ফজর সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবী ও স্থানীয়রা অংশ নেন। এ সময় বিভিন্ন প্রজাতির ১০ থেকে ১৫টি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণকালে বক্তারা বলেন, একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, মানুষের জীবনকে করে তোলে আরও নিরাপদ ও বাসযোগ্য। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নির্মল বাতাস নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়; রোপণ করা প্রতিটি গাছকে সন্তানের মতো যত্ন নিয়ে বড় করে তুলতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘মানবতার যুব সমাজ’-এর সভাপতি রাফসান জানি, সহ-সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সজীব, কোষাধ্যক্ষ আনারুল ইসলাম, তথ্য ও যোগাযোগ সম্পাদক মশিউর রহমান সজল, প্রচার সম্পাদক তাজবীর হাসান তৌফিক, ধর্ম বিষয়ক সম্পাদক নিশিকান্ত ও উপদেষ্টা নাসির উদ্দীন। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সদস্যরা বলেন, সমাজ ও মানুষের কল্যাণে তরুণদের ইতিবাচক ভূমিকা আরও বাড়াতে হবে। পরিবেশ সংরক্ষণের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ‘মানবতার যুব সমাজ’ কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত
২৮ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন
৩৬ মিনিট আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা
২ ঘন্টা আগে