সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাদক আইনের একটি মামলায় জালাল মালিথা (৪৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত জালাল মালিথা চুয়াডাঙ্গা সদর উপজেলার কানাপুকুর পাড়ার মৃত আলতাফ হোসেন মালিথার ছেলে।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে জালাল মালিথাকে ৮৯৯টি বুপ্রেনরফিন ইনজেকশনসহ আটক করা হয়। এ ঘটনার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ হোসেন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন
১ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা
৩ ঘন্টা আগে