সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিথর দেহে ফিরলেন দীর্ঘ ২৪ বছরের প্রবাসী হাসান আলী পুটু
পরিবারের দারিদ্র্য দূর করে সুদিনের আশায় দীর্ঘ ২৪ বছর আগে প্রিয় জন্মভূমি ছেড়েছিলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামের হাসান আলী ওরফে পুটু। দীর্ঘ দুই দশক পর অবশেষে তিনি নিজ দেশে ফিরেছেন, তবে জীবিত কোনো মানুষ হিসেবে নয়, কফিনবন্দি এক নিথর দেহ হয়ে। এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত হাসান আলী উপজেলার কালিয়াবকরী গ্রামের মৃত উসমান গনির ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই যুগ আগে সচ্ছলতার খোঁজে আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন হাসান। সেখানে হাড়ভাঙা খাটুনি খেটে পরিবারের জন্য নিজের জীবনের সব আনন্দ-আহ্লাদ বিসর্জন দেন তিনি। প্রবাস জীবনে এক আফ্রিকান নারীকে বিয়ে করে সংসার সাজিয়েছিলেন তিনি এবং তাদের একটি সন্তানও রয়েছে। স্ত্রী ও সন্তানকে নিয়ে আফ্রিকাতেই চলছিল তার জীবনসংগ্রাম।
কিন্তু গত বৃহস্পতিবার দুপুরে আকস্মিক এক স্ট্রোকে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন তিনি। আইনি ও প্রাতিষ্ঠানিক নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর আজ তার মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছায়।
যে মানুষটি এক বুক স্বপ্ন নিয়ে একদিন দেশ ছেড়েছিলেন, তার এভাবে কফিনবন্দি হয়ে ফিরে আসা কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনেরা। হাসানের মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে কান্নার রোল পড়ে যায়। তাকে শেষ নজর দেখতে কালিয়াবকরী গ্রামে ভিড় জমান স্বজন ও প্রতিবেশীরা। তার আকস্মিক প্রয়াণে একদিকে যেমন পরিবারটি অভিভাবকহীন হয়ে পড়েছে, অন্যদিকে সুদূর আফ্রিকায় থাকা তার স্ত্রী ও সন্তানের ভবিষ্যৎও এখন ঘোর অন্ধকারে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন
১ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা
৩ ঘন্টা আগে