লগইন
চুয়াডাঙ্গা-১ আসনের সর্বস্তরের মানুষকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এমপি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৭ মে, ২০২৬ | ০৮:৪৭ রাত ৪০৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা-১ আসনের সর্বস্তরের মানুষকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এমপি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চুয়াডাঙ্গা-১ আসনের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সবাই মিলেমিশে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের সমাজ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সমাজে মাদক একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে এবং কোনোভাবেই মাদক ব্যবসায়ী ও সেবীদের প্রশ্রয় দেওয়া যাবে না।

মোটরসাইকেল দুর্ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং ঝরে যাচ্ছে অনেক তরুণ প্রাণ। নিজের নিরাপত্তা ও পরিবারের কথা চিন্তা করে সকলকে ট্রাফিক আইন মেনে সতর্কতার সাথে মোটরসাইকেল চালাতে হবে।

পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানির পর পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “পশু জবাইয়ের পর বর্জ্য যেখানে-সেখানে ফেলে না রেখে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। নিজেদের বাড়ি, আশপাশের পরিবেশ ও রাস্তা-ঘাট পরিষ্কার রাখতে সবাইকে সচেতন হতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব।

শেষে তিনি চুয়াডাঙ্গা-১ আসনের সকল মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪৭ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪৮ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।