লগইন
বিদায়ী পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে মেহেরপুর জেলা পুলিশের উষ্ণ সংবর্ধনা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ অক্টোবর, ২০২৬ | ১০:০০ দুপুর ১২৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
বিদায়ী পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে মেহেরপুর জেলা পুলিশের উষ্ণ সংবর্ধনা

বদলিজনিত কারণে মেহেরপুরের বিদায়ী পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে এক জমকালো বিদায় সংবর্ধনা প্রদান করেছে জেলা পুলিশ। গতকাল বুধবার, ৩০ অক্টোবর, এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়, যেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী পুলিশ সুপারের ১০ মাসের কর্মজীবনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাঁর দায়িত্বকালীন সময়ে মেহেরপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে এবং সার্বিক অপরাধ দমনে গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করা হয়।

বক্তারা আরও উল্লেখ করেন, উজ্জ্বল কুমার রায় শুধু প্রশাসনিক দক্ষতা দিয়েই নয়, অধস্তন পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের কল্যাণেও আন্তরিক ভূমিকা পালন করেছেন। পুলিশ সদস্যদের ছুটি, পারিবারিক জরুরি প্রয়োজন এবং অন্যান্য সমস্যা সমাধানে তিনি সর্বদা সহযোগিতাপূর্ণ মনোভাব দেখিয়েছেন। তাঁর অমায়িক আচরণ এবং সঠিক দিকনির্দেশনা জেলা পুলিশের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক হয়েছে।

অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা বিদায়ী পুলিশ সুপারের সঙ্গে তাঁদের কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন, যা ছিল আবেগঘন ও অনুপ্রেরণামূলক।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে একটি সম্মাননা ক্রেস্ট, বিশেষ উপহার এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সাথে তাঁর পরবর্তী কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ডিবির ওসি, আরআই, কোর্ট ইন্সপেক্টর, টিআই, আরও-১, সিভিল স্টাফসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

২২ মিনিট আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

৩০ মিনিট আগে
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

৩১ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১ ঘন্টা আগে
২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

১ ঘন্টা আগে
অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

২ ঘন্টা আগে
বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।