সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আমঝুপি বালিকা বিদ্যালয়ে এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৫ জন কৃতী শিক্ষার্থীকে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমঝুপি শিশু-কিশোর সংগঠনের উদ্যোগে এবং সিটি ব্যাংক আমঝুপি আউটলেট এজেন্টের সার্বিক সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেহেরপুর জেলা প্রতিনিধি হাসিবুর জামান স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন।
সভাপতির বক্তব্যে হাসিবুর জামান স্বপন কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ লাভ তোমাদের শিক্ষা জীবনের একটি স্মরণীয় সাফল্য। এই ধারা বজায় রাখতে হলে সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত পড়ালেখা এবং নৈতিক মূল্যবোধ ধারণ করতে হবে। ভবিষ্যতে তোমরা মেধা দিয়ে দেশ ও জনগণের সেবায় এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।”
আমঝুপি শিশু-কিশোর সংগঠনের প্রধান উপদেষ্টা ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি ব্যাংক কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক শাহ আলম মোল্লা এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হাফিজুজ্জামান।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার নিউজের ব্যুরো প্রধান মো. রাশেদুজ্জামান, আমঝুপি শিশু-কিশোর সংগঠনের সভাপতি মোস্তাক আহমেদ মিলন, প্রচার সম্পাদক ও জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর আহ্বায়ক আশিক রেজা, প্রচার সম্পাদক সেলিম রেজা, জেলা হিউম্যান রাইটস কেন্দ্রীয় কমিটির পরিচালক এম এ মুহিত ও সাধারণ সম্পাদক দিলারা পারভীন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কৃতী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি
৩০ মিনিট আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা
১ দিন আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
১ দিন আগে