আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে মাদক পরিবহন ও সেবনের অপরাধে চুয়াডাঙ্গা এতিমখানাপাড়ার রাজুকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে মাদক পরিবহন ও সেবনের অপরাধে চুয়াডাঙ্গা এতিমখানাপাড়ার রাজুকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা পরিবহণ এবং মাদক সেবনের অপরাধে চুয়াডাঙ্গা এতিমখানাপাড়ার আকিব হাসান রাজুকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী।
জানা গেছে, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করতে বের হন।
এসময় আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের আলমডাঙ্গা পৌরবাস টার্মিনালের নিকটবর্তিস্থানে স্থানীয় লোকজন ট্যাপেন্টাডল ও গাঁজাসহ চুয়াডাঙ্গা পৌরসভার এতিমখানা পাড়ার বদিউজ্জামানের ছেলে আকিব হাসান রাজু(৩২)কে আটক করে।
তার নিকট থেকে ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার করে। আকিব হাসান রাজু মাদক সেবন করে বলেও স্বীকার করে। স্থায়ী লোকজন পুলিশের হাতে তাকে তুলে দেয়।
থানা পুলিশ আকিব হাসান রাজুকে হেফাজতে নিয়ে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদীকে বিষয়টি জানান।
সহকারী কমিশনার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আকিব হাসান রাজুকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার
৯ ঘন্টা আগে