লগইন
আলমডাঙ্গায় উৎসাহ-উদ্দীপনায় ঐতিহ্যবাহী রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৬ জুলাই, ২০২৬ | ০৩:৪৫ দুপুর ৩৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় উৎসাহ-উদ্দীপনায় ঐতিহ্যবাহী রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা মহোৎসব উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় আলমডাঙ্গা শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রার শুভ সূচনা হয়।

রথযাত্রা মহোৎসব উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি হাইরোড ও রেলস্টেশন এলাকা ঘুরে পুনরায় শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। ধর্মীয় এ আয়োজনে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।

রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি সুশীল কুমার ভৌতিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাঈল, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র সরকার, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুরেশ কুমার আগরওয়ালা, সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ, যুগ্ম সম্পাদক পবিত্র কুমার আগরওয়ালা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা সদর উপজেলা সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, রথযাত্রা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত ও ডা. অমল কুমার বিশ্বাস, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ সাধু খাঁ, সাংগঠনিক সম্পাদক পলাশ আচার্য, কোষাধ্যক্ষ অশ্বিনী পরামানিক এবং বাংলাদেশ পূজা ফান্ডের উপজেলা সদস্য সচিব তপন কুমার বিশ্বাস।

রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পরিমল কুমার ঘোষ কালুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য পবন কুমার ভৌতিকা, মহেশ কুমার ভৌতিকা, অসীম সাহা, মদন সাহা, অমিত কুমার ভৌতিকা, সুমিত কুমার ভৌতিকা, কাশিয়া কুমার আগরওয়ালা, সুশান্ত রায়সহ আলমডাঙ্গার বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ।

ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ রথযাত্রা মহোৎসব সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

২০ মিনিট আগে
সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

২১ মিনিট আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৩৯ মিনিট আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড

৪৪ মিনিট আগে
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার:  জিসানের ৬ মাসের কারাদন্ড

আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

১ ঘন্টা আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

১ ঘন্টা আগে
ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং

২ ঘন্টা আগে
মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং

রিপাবলিকানদের চ্যালেঞ্জে ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা

২ ঘন্টা আগে
রিপাবলিকানদের চ্যালেঞ্জে ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা

গাংনীতে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে বিএনএফ-এর অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ

৩ ঘন্টা আগে
গাংনীতে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে বিএনএফ-এর অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ

স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ঘন্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।