আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ২৩ আগস্ট রবিবার দিনগত রাতে উপজেলার পারকুলা আবাসন এলাকা হতে রনককে ৪ পিস ট্যাপেন্টাডল ও গোবিন্দপুর মসজিদপাড়া থেকে খাইরুল ইসলামকে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করে।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মসজিদপাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে খাইরুল ইসলাম(৪৭) দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা করে। তার নামে মাদক মামলাও রয়েছে। রবিবার রাতে আলমডাঙ্গা থানার এসআই মনিরুল হক হাওলাদার গোপন সংসাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে খাইরুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার শরীল তল্লাশি করে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং জব্দ তালিকা করে থানায় নিয়ে আসে।
একই রাতে আলমডাঙ্গা থানা এসআই কাজী শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে কালিদাসপুর ইউনিয়নের পারকুলা আবাসন এলাকায় মাদক বেচাকেনা হওয়ার সংবাদ পেয়ে অভিযান চালায়। এসময় কুষ্টিয়া মিরপুর উপজেলার নতুন সুতাইন মাঝেরপাড়ার রফিকুল ইসলামের ছেলে রনক ইসলাম(৩৫)কে সন্দেহভাজ ঘুরাফেরা দেখে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার শরীল তল্লাশি করে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
মাদকসহ গ্রেফতারকৃত রনক ও খাইরুলকে সামারী ট্রায়াল কোর্ট কর্তৃক তাৎক্ষনিক বিচারের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
৫৩ মিনিট আগে
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড
৫৭ মিনিট আগে
চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা
১৬ ঘন্টা আগে