আলমডাঙ্গায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সারাদেশের সঙ্গে একযোগে আলমডাঙ্গায় শুরু হয়েছে তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬। শনিবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান একযোগে সারাদেশে এ কর্মসূচির উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
আলমডাঙ্গায় র্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর আক্তার। এসময় উপস্থিত র্ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক সাব্বির আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর জামায়াতের আমীর মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌরসভা স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, আলমডাঙ্গা সরকারি কলেজের বিএনসিসি টিম ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত সমাজ গড়ি, এই প্রত্যয়ে তিন মাসব্যাপী কর্মসূচিকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার
১ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা
১ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
১ ঘন্টা আগে