লগইন
আলমডাঙ্গায় টাপেন্টাডলসহ দুই যুবক আটক, তাৎক্ষণিক  বিচারে কারাদণ্ড ও অর্থদন্ড
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৬ জুলাই, ২০২৬ | ০৩:৩৫ দুপুর ৪৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় টাপেন্টাডলসহ দুই যুবক আটক, তাৎক্ষণিক বিচারে কারাদণ্ড ও অর্থদন্ড

আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে চার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তাৎক্ষণিক বিচারে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) রাতে আলমডাঙ্গা থানার এসআই শীতল বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা পৌর এলাকার পশু-হাটসংলগ্ন সোহাগের কাঠের স-মিলের পাশে, লালব্রিজ-হাউসপুর সড়ক থেকে মিয়াপাড়ার মৃত মতিয়ার রহমানের ছেলে মামুন (২৫) ও রাধিকাগঞ্জের আব্দুর রহিমের ছেলে মিলন (২২) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট চার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে আলামত জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আটক দুজনকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম আদালতে হাজির করা হলে আদালত ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

২১ মিনিট আগে
সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

২১ মিনিট আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৪০ মিনিট আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড

৪৪ মিনিট আগে
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার:  জিসানের ৬ মাসের কারাদন্ড

আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

১ ঘন্টা আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

১ ঘন্টা আগে
ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং

২ ঘন্টা আগে
মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং

রিপাবলিকানদের চ্যালেঞ্জে ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা

২ ঘন্টা আগে
রিপাবলিকানদের চ্যালেঞ্জে ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা

গাংনীতে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে বিএনএফ-এর অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ

৩ ঘন্টা আগে
গাংনীতে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে বিএনএফ-এর অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ

স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ঘন্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।