আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক দুই যুবককে সামারি ট্রায়ালে কারাদণ্ড ও অর্থদণ্ড
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক দুই যুবককে সামারি ট্রায়ালে কারাদণ্ড ও অর্থদণ্ড
আলমডাঙ্গায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। পরে সামারি ট্রায়ালে( সংক্ষিপ্ত বিচার) আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। ২৩ জুলাই বৃহস্পতিবার দিন রাতে তাদের গ্রেফতারকে ইয়াবাসহ গ্রেফতার করা করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় জেলাজুড়ে নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গত ২৩ জুলাই বৃহস্পতিবার দিনগত রাতে আলমডাঙ্গা থানার এসআই শীতল বিশ^াস সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর পশুহাট এলাকার রাধিকাগঞ্জ গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানকালে রাধিকাগঞ্জ গ্রামের হাবিবুর রহমান ছেলে খালিদ হোসেনকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। পরে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা করে আসামী থানা নিয়ে আসে।
এদিকে একই রাতে এসআই নিয়ামুল হক সংঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কালিদাসপুর রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোনাকষা গ্রামের শুকুর আলীর ছেলে জীবন ইসলামকে ৪পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। পরে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা করে আসামী থানা নিয়ে আসে।
শুক্রবার ২৪ জুলাই গ্রেফতারকৃতদের চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত আদালত হাজির করা হলে আসামী খালিদ হোসেনকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামী জীবন ইসলামকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারার অপরাধে ছয় মাসের বিনাসশ্রম কারাদণ্ড এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১২ ঘন্টা আগে
রাসেল মিয়া
১২ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
১৩ ঘন্টা আগে