আলমডাঙ্গায় পৃথক অভিযানে গ্রেফতার ২ : চোরাই খাসি উদ্ধারে যুবকের ৬ মাসের কারাদণ্ড
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় পৃথক অভিযানে গ্রেফতার ২ : চোরাই খাসি উদ্ধারে যুবকের ৬ মাসের কারাদণ্ড
আলমডাঙ্গায় পৃথক অভিযানে একজনকে ডাকাতি প্রস্তুতি মামলায় এবং অপরজনকে চোরাই ছাগলসহ গ্রেফতার করেছে পুলিশ। পরে চোরাই ছাগলসহ গ্রেফতার হওয়া গোলাম রাব্বিকে সামারি ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে আদালত।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে থানার পুলিশ পরিদর্শক (নিঃ) হোসেন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসাননগর গ্রামের মৃত আকমল হোসেনের ছেলে খোরশেদ আলম (৩১)-কে গ্রেফতার করেন। তিনি আলমডাঙ্গা থানার প্রস্তুতি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।
অপরদিকে, পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে মোনাকসা বাজারের প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তা থেকে একটি চোরাই খাসিসহ গোলাম রাব্বি (২২)-কে আটক করেন। তার কাছ থেকে উদ্ধার হওয়া খাসিটির আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা। পরে খাসিটি জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
আটক গোলাম রাব্বি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাজিতপুর স্কুলপাড়া গ্রামের মো. রেজাউল হকের ছেলে।
পরে গোলাম রাব্বিকে সামারি ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারের জন্য পাঠানো হলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অপর আসামি খোরশেদ আলমকে আলমডাঙ্গা থানার ডাকাতি প্রস্তুতি মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
৩ ঘন্টা আগে