আলমডাঙ্গায় মাঠে সার দিতে গিয়ে কৃষক নিখোঁজ, পরদিন ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় মাঠে সার দিতে গিয়ে কৃষক নিখোঁজ, পরদিন ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
আলমডাঙ্গায় ফসলি জমিতে সার দিতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর হাসেম আলী (৫৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৪ জুলাই শুক্রবার সকালে উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাসেম আলী ওই গ্রামের মৃত রস্তম মণ্ডলের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে হাসেম আলী বাড়ির পাশের কাটাখালী মাঠে নিজের ফসলি জমিতে সার দিতে যান। সন্ধ্যার পরও তিনি বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে রাতেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার সকালে স্থানীয়রা মাঠে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী তাহমিনা জানান, বৃহস্পতিবার বিকেলে সার দিতে মাঠে যাওয়ার পর তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে মাঠে গিয়ে দেখি, তার মরদেহ পড়ে আছে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, মরদেহের পেট ও উরুর কিছু অংশে থাকা ক্ষতের চিহ্ন বন্য প্রাণীর আক্রমণ বা মরদেহ পড়ে থাকার কারণে হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি দুর্ঘটনা, বন্য প্রাণীর আক্রমণ নাকি অন্য কোনো কারণে ঘটেছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১২ ঘন্টা আগে
রাসেল মিয়া
১২ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
১৩ ঘন্টা আগে