আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৫০০ বোতল অ্যালকোহল উদ্ধার, গ্রেফতার ২
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৫০০ বোতল অ্যালকোহল উদ্ধার, গ্রেফতার ২
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ বোতল মাদকদ্রব্য HOMOEOPATHIC MEDICINE Alcohol, একটি মোবাইল ফোন ও একটি পাখি ভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান এর সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মানিক কুমার শিকদার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) সকাল ৭টা ১৫ মিনিটে আলমডাঙ্গা থানাধীন ৭নং জেহালা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মুন্সিগঞ্জ পশুহাট এলাকায় মেসার্স হোসেন ফার্মেসির সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এসময় ভিমরুল্লাহ গ্রামের মৃত জয়নালের ছেলে মোঃ সোহাগ আলী (৩০)-কে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫০০ বোতল মাদকদ্রব্য HOMOEOPATHIC MEDICINE Alcohol, একটি মোবাইল ফোন এবং একটি পাখি ভ্যান উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা, মোবাইল ফোনের মূল্য ১ হাজার টাকা এবং পাখি ভ্যানের মূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ধৃত সোহাগ আলীর দেওয়া তথ্যমতে, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মূল মালিক আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার মাহফুজুল হক (৬৩)। পরে সকাল ৮টা ৫ মিনিটে থানাপাড়া এলাকা থেকে তাকেও গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় আরও ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
৯ ঘন্টা আগে
রাসেল মিয়া
৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
১০ ঘন্টা আগে