লগইন
আলমডাঙ্গায় মা-নানী-মামানীর চোখের সামনেই অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের জান্নাতুলের
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০৩:৩৯ দুপুর ৭৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মা-নানী-মামানীর চোখের সামনেই অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের জান্নাতুলের

আলমডাঙ্গায় মা, নানী ও মামানীর চোখের সামনেই রাস্তা পার হতে গিয়ে রোগীবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় জান্নাতুল (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ডম্বলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত পালিয়ে গেলেও পরে মিরপুর উপজেলার সুরসুরি বাজার এলাকায় স্থানীয় লোকজন সেটি আটক করেছে বলে জানা গেছে।

নিহত জান্নাতুল আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের টাইলস মিস্ত্রি মামুন আলীর মেয়ে। সে বাবা-মায়ের তিন সন্তানের মধ্যে মেজো। প্রায় ৯ দিন আগে মা ডালিয়ার সঙ্গে ডম্বলপুর গ্রামে নানা সের আলীর বাড়িতে বেড়াতে এসেছিল সে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মা ডালিয়া, নানী ও মামানীর সঙ্গে বাড়ির পাশের সড়কের ওপারে রশিদুলের বাড়িতে ছিন্নি খেতে যায় জান্নাতুল। খাওয়া শেষে বাড়ি ফেরার সময় মহাসড়ক পার হওয়ার প্রস্তুতি নেয় সে। এ সময় রাস্তার দিকে উঁকি দিয়ে কোনো গাড়ি আসছে কি না দেখতে গেলে কুষ্টিয়ার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স তাকে সজোরে ধাক্কা দেয়।

অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশুটি সড়কে ছিটকে পড়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। মুহূর্তেই মা, নানী ও মামানীর চোখের সামনে ঘটে যায় হৃদয়বিদারক এ দুর্ঘটনা। পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মিরপুর উপজেলার সুরসুরি বাজার এলাকায় স্থানীয় লোকজন অ্যাম্বুলেন্সটি আটক করেছে বলে জানা গেছে।

জানা গেছে, জান্নাতুলের বাবা মামুন আলী পেশায় টাইলস মিস্ত্রি। তিনি চট্টগ্রামে টাইলসের কাজ করেন। প্রায় ১২ দিন আগে বাড়িতে এসে সন্তানদের সঙ্গে দেখা করে আবারও কর্মস্থলে ফিরে যান। বাবার কর্মস্থলে ফিরে যাওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই আদরের মেয়ের এমন করুণ মৃত্যুর খবর পেতে হলো তাকে।

নানী সের আলী জানান, বাড়ির পাশেই রাস্তার ওপারে রশিদুলের বাড়িতে মা, নানী ও মামানীর সঙ্গে ছিন্নি খেতে গিয়েছিল জান্নাতুল। খাওয়া শেষে বাড়ি ফেরার সময় রাস্তা পার হওয়ার জন্য উঁকি দিয়ে গাড়ি আসছে কি না দেখছিল। এমন সময় একটি অ্যাম্বুলেন্স এসে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। দ্রুত ক্লিনিকে নিয়ে গেলেও চিকিৎসক জানায়, জান্নাতুল আর বেঁচে নেই। পরে শুনেছি, অ্যাম্বুলেন্সটি সুরসুরি বাজারে আটক করা হয়েছে।

এ ঘটনায় ডম্বলপুর ও মাজু গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। সকলের আদরের ছোট্ট জান্নাতুলকে হারিয়ে শোকে পাগলপ্রায় তার নানী-দাদী। মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা ডালিয়া; মেয়ের কথা বলতে বলতে মাঝেমধ্যেই জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ডম্বলপুর এলাকায় নানা বাড়ির পাশে সড়ক পার হওয়ার সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। শিশুটির বাড়ি ডাউকি ইউনিয়নের মাজু গ্রামে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক মুহূর্তের অসতর্কতা আর একটি দ্রুতগতির গাড়ি কেড়ে নিল পাঁচ বছরের ফুটফুটে জান্নাতুলকে—মা, নানী ও মামানীর চোখের সামনে ঘটে যাওয়া এই মৃত্যুতে ভারী হয়ে উঠেছে দুই গ্রামের বাতাস।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

৪৭ মিনিট আগে
সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

৪৭ মিনিট আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার:  জিসানের ৬ মাসের কারাদন্ড

আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

১ ঘন্টা আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

১ ঘন্টা আগে
ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং

২ ঘন্টা আগে
মেহেরপুরে ইজতেমার নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ ব্রিফিং

রিপাবলিকানদের চ্যালেঞ্জে ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা

২ ঘন্টা আগে
রিপাবলিকানদের চ্যালেঞ্জে ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা

গাংনীতে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে বিএনএফ-এর অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ

৩ ঘন্টা আগে
গাংনীতে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে বিএনএফ-এর অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ

স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ঘন্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।