লগইন
আলমডাঙ্গায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এপিএল সিজন-২’র উদ্বোধন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২২ মে, ২০২৬ | ১১:৪৭ রাত ৩৮১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এপিএল সিজন-২’র উদ্বোধন

আলমডাঙ্গায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “আলমডাঙ্গা প্রিমিয়ার লিগ (এপিএল) সিজন-২, ২০২৬” টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিটিম মাঠে খেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এপিএল আয়োজক কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন দলের কর্মকর্তা, খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়া অনুরাগীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় রোজা রাইডার্স ও নওদাপাড়া চ্যালেঞ্জার। টসে জিতে রোজা রাইডার্স প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ১৭৯ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নওদাপাড়া চ্যালেঞ্জার ১৪ ওভার ১ বলে ৫ উইকেট হাতে রেখে রোমাঞ্চকর জয় তুলে নেয়। ম্যাচের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন তাদের ব্যাটার।

অপরদিকে বিকেলের খেলায় মুখোমুখি হয় পাচলিয়া কিংস ও এরশাদপুর ওরিয়াস। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে পাচলিয়া কিংসকে হারিয়ে জয়লাভ করে এরশাদপুর ওয়ারিয়াস।

আলমডাঙ্গা প্রিমিয়ার লিগ (এপিএল) সিজন-২ এর উদ্বোধন করেন চ্যানেল ডি.ও’র চেয়ারম্যান হাসিবুল হক লিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিএল কমিটির উপদেষ্টা ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, এপিএল’র পরিচালক মামুন অর রশিদ মন্ডল এবং সদস্য সচিব রুবেল।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। তারা আরও বলেন, এ ধরনের টুর্নামেন্ট তরুণদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা আলমডাঙ্গায় ক্রীড়াঙ্গনের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং এপিএল’র সফল আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

৮ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

৮ মিনিট আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৭ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।