আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
আলমডাঙ্গা স্টেশনপাড়ার বীর মুক্তিযোদ্ধা ও ওজোপাডিকোর সাবেক কর্মচারী, সর্বজনপরিচিত মুখ কেরামত আলী মোল্লা (৭৫) হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানাগেছে, মরহুম কেরামত আলী মোল্লা আলমডাঙ্গা স্টেশনপাড়ার মরহুম খবির উদ্দিন মোল্লার ছেলে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশ নেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর আলমডাঙ্গা ওজোপাডিকো অফিসে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে বিদ্যুৎ বিভাগের কর্মচারী হিসেবে আলমডাঙ্গা শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় বিদ্যুৎ লাইনের কাজ করেছেন। এ কারণে শহরের সর্বস্তরের মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ। কয়েক বছর আগে চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে নাস্তা শেষে বাড়িতে বসে আপেল খাচ্ছিলেন কেরামত আলী। সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আলমডাঙ্গা শহরে শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো প্রিয় মুক্তিযোদ্ধা, সহকর্মী ও পরিচিতজনকে একনজর দেখতে স্টেশনপাড়ার বাড়িতে ভিড় করেন নানা শ্রেণি-পেশার মানুষ।
মৃত্যুকালে তিনি স্ত্রী-দুই ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। সেই সাথে রেখে গেলেন আলমডাঙ্গা শহরের দীর্ঘ কর্মজীবনের স্মৃতি।
শনিবার বিকেলে দারুস সালাম ঈদগাহ ময়দানে বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় সালাম গ্রহণ করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাঈল। এর আগে জাতীয় পতাকা ও ফুলের তোড়া দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে জানাযা নামাজে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল, আলমডাঙ্গা উপজেলা মৃক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. সাহবুদ্দিন আহমেদ সাবু, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, দুই ছেলে রাজু ও সাজু, সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জ্বামান উজ্জ্বলসহ রীব মুক্তিযোদ্ধা, বন্ধু, সহকর্মি ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
জানাজা শেষে দারুস সালাম কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী মোল্লার দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও মুক্তিযোদ্ধা সহযোদ্ধাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত
২২ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন
৩০ মিনিট আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা
২ ঘন্টা আগে